ইসলাম সমন্ধে?

ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এটা চিরন্তর সত্য। কিন্তু, স্বামী র পায়ের নিচে স্তীরীর বেহেশত এটা কতখানি সত্য
2872 views

3 Answers

আমাদের দেশের একটা প্রচলিত কথন "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত"। এটা একটা জাল হাদিস "পতিদেব" বলে একটা কথা প্রচলিত আছে। পতিদেব মানে হলোঃ পতি দেবতাতুল্য। হিন্দু সমাজে স্বামীকে পুজাও করা হয়। যাইহোক, "পতিদেব" বা "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত" এই কথন ভারতীয় উপমহাদেশে ধর্ম এবং সমাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আছে। স্ত্রীকে বশে আনতে এই কথন/নিয়মের ব্যবহার করা হয়। শুধু অবাধ্য নয়, স্ত্রী যদি তার বিবেচনায় সঠিকও থাকে তবুও এই নিয়ম জোর করে চাপিয়ে দেয়া হয় স্ত্রীর উপর। এনিওয়ে, স্বামী নিজেই যদি জাহান্নামে যায় তাহলে তার পায়ের নিচে বেহেস্ত কেমনে থাকবে!!! একজন ভিক্ষুকের ভিক্ষা দেয়ার ক্ষমতা আছে কি-না একটু ভেবে দেখুন তো!! "স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেস্ত।...আলহাদিস" যদি বলি সিহাসিত্তার(বিশুদ্ধ ৬খানা হাদিস) কোন জায়গায় লেখা আছে?বলতে পারে না। স্বামীর পায়ের নীচে স্ত্রীর জান্নাত এরূপ হাদীছ নেই। তবে এরূপ হাদীছে এসেছে স্বামীই হচ্ছে জান্নাত, স্বামীই হচ্ছে জাহান্নাম (নাসাঈ কুবরা, সিলসিলা ছাহীহাহ হা/২৬১২, ১৯৩৪।) আর মায়ের পায়ের নীচে জান্নাত এ হাদীছ ‘হাসান ছহীহ’ (নাসাঈ হা/৩১০৪)। সুনানে-আবু-নাসাঈ তে বলা হয়ছে: "মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।" তিরমিজী তে লেখা আছে:"স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হতে পারে(দ্বীনের ব্যাপারে)তাহলে সে স্ত্রী জান্নাতে যাবে। হাদীস শরীফে স্পষ্টভাবে উল্লেখ আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। কিন্ত স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত কোথাও লেখা নেই। তবে "স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত" এই কথা সরাসরি পবিত্র হাদিস শরীফে উল্লেখ না থাকলেও স্বামীর সন্তুষ্টি-অসন্তুষ্টির উপর স্ত্রীর বেহেশত-দোযখ নির্ণয় করা হবে মর্মে বেশ কিছু হাদিস শরীফ বর্ণিত রয়েছে। স্বামীর প্রতি চূড়ান্ত সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা প্রতিটি স্ত্রীর দায়িত্ব। "সুনানে আবু দাউদে রাসূল (সাঃ)বলেন ,"আমি যদি নারীদের মাথা নিচু করতে বলতাম তাহলে স্বামীর সামনে নিচু করতে বলতাম।কারণ আল্লাহ স্বামীদের বিশেষ মর্যাদা দিয়েছেন তাদের স্ত্রীদের উপর।" এই হাদিস টি লক্ষ করুন রাসূল (সঃ) 'যদি' এবং 'বলতাম' শব্দ ২টি বলেছেন।এখানে মর্যাদার কথা বলা হইছে ।তার মানে এই না,যে নারীকে ছোট করা হইছে। ¤¤ "কোন স্বামী তার স্ত্রীকে নিজের প্রয়োজনে আহবান করল, আর স্ত্রী সাড়া দিল না; সে স্ত্রী যেন জাহান্নামকেই তার ঠিকানা বানিয়ে নিল।"

2872 views Answered

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত; রাসূলুল্লাহ (সা.) বলেন, মায়ের পায়ের নিচে (সন্তানের) বেহেস্ত। (হাদিসটি বিতর্কিত) আর স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেস্ত কথাটা মুসলমানদের জন্য সম্পুর্ন ভিত্তিহীন বানোয়াট। এধরনের কথা হিন্দু ধর্মের কিছু জায়গায় উল্লেখ পাওয়া যায়।

2872 views Answered

স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে বলে থাকেন, হাদিসে আছে- স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত। অনেকে আগ বাড়িয়ে আরবি হাদিসটিও বলেন যে, ﺍﻟﺠﻨﺔ ﺗﺤﺖ ﺃﻗﺪﺍﻡ ﺍﻷﺯﻭﺍﺝ কিন্তু হাদিসের গ্রন্থাবলিতে এ শব্দ-বাক্যে কোনো হাদীস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস বলা যাবে না। যদিও কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায়। হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে- একবার এক নারী সাহাবী রাসূলের কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে। যাওয়ার সময় রাসূল [সা] তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জী, আছে। নবীজী বললেন, তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজী বললেন, হাঁ, তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। (মুআত্তা মালেক, হাদীস ৯৫২) এছাড়া রাসুল [সা] নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামায ঠিকমত আদায় করবে, রমযানের রোযা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাযত করবে, স্বামীর আনুগত্য করবে- তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।(সহীহ ইবনে হিব্বান, হাদীস ৪১৬৩) সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি। কিন্তু ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এটি হাদীস নয়।

2872 views Answered

Next steps