fujitishu neno mh330 netbook laptop সমন্ধে জানতে চাই। এটা নেয়া কি ভাল হবে। কত দিন হয়েছে নেয়ার জানব কি ভাবে?
1 Answers
Fujitshu Neno MH330 Netbook ল্যাপটপটি বেশ ভাল মানের। তবে সেকেন্ড-হ্যান্ড জিনিষ কেনার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনি নিচের বিষয়গুলি মাথায় রেখে ল্যাপটপটি নিবেন: ১. বাহ্যিক কোন ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। যেমন: বাইরের কভার ফেটে যাওয়া, ডিভিডি-রম ড্রাইভ বের না হওয়া ইত্যাদি। ২. সবগুলি কি (সুইচ) কাজ করে কিনা। এরজন্য এমএস ওয়ার্ড ওপেন করে কিবোর্ডের সবগুলি কি একে একে চেক করবেন যে ঠিক মতো কাজ করে কিনা। ৩. ডিভিডি-রম ড্রাইভ কাজ করে কিনা। এরজন্য একটি ডিভিডি চালিয়ে দেখবেন যে ঠিক মতে পড়তে পারে কিনা। ৪. ইউএসবি পোর্ট কাজ করে কিনা। এরজন্য একটি পেন ড্রাইভ দিয়ে সবগুলি পোর্ট চেক করবেন। ৫. মনিটরে কোন সমস্যা আছে কিনা। এরজন্য বেশ কিছু সময় ল্যাপটপ চালিয়ে মনিটর চেক করবেন। ৬. হার্ডডিক্সে কোন সমস্যা আছে কিনা। এরজন্য খেয়াল করে শুনবেন যে কড়কড় করে কোন শব্দ হচ্ছে কিনা এবং চেক করবেন যে কোন ব্যাড সেক্টর আছে কিনা। ৭. র্যাম যা বলা হয়েছে, তাই শো করছে কিনা। ৮. ব্যাটারি ব্যাকআপ কেমন দিচ্ছে। এরজন্য ব্যাটারিত ল্যাপটপটি চালিয়ে দেখবেন। ৯. পাওয়ার এডাপটার ঠিক আছে কিনা। এরজন্য ল্যাপটপে লাগিয়ে ঠিক মতো চার্জ হচ্ছে কিনা দেখে নেওয়া উচিত। ১০. অনেক সময় কোন কোন ল্যাপটপে দীর্ঘ সময় চালানোর পরে সমস্যা ধরা পড়ে। যেমন: হ্যাং করা বা হটাৎ বন্ধ হয়ে যাওয়া। তাই একটু বেশি সময় চালিয়ে দেখে নেওয়া উচিত। এছাড়া এটি কতদিন ব্যাবহার করা হয়েছে তা জানার কোন উপায় নেই। আপনাকে সবকিছু দেখেশুনে কিনতে হবে। অনেক সময় একটি জিনিষ অনেকদিন ব্যাবহার করলেও তার মান বেশ ভাল থাকে। এটি পুরোপুরি নির্ভর করে ব্যাবহারের উপর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy