2 Answers
নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা সাত। লাকি সেভেন মৌল।বাতাসে প্রায় ৭৮ ভাগ নাইট্রোজেন থাকায় , প্রতিটি নিঃশ্বাসে আমরা অক্সিজেনের সাথে নাইট্রোজেনও গ্রহন করি। নাইট্রোজেন আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ তবে উদ্ভিদ বাতাসের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না। প্রকৃতি উদ্ভিদকে সে ক্ষমতা দেয়নি! উচ্চ চাপে নাইট্রোজেনকে তরলে রূপান্তার করা যায়। নাইট্রোজেনের স্ফুটনাংক প্রায় -১৯৫ ডিগ্রী সেলসিয়াস। কোন কিছুকে খুব ঠাণ্ডা করতে তরল নাইট্রোজেন ব্যবহার করা যায়। গবেষণায়, বিভিন্ন প্রয়োজনে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়। যেহেতু তরল নাইট্রোজেন মুহূর্তেই গ্যাসে পরিনত হয় তাই একে দীর্ঘসময় তরল অবস্থায় রাখার জন্য বিশেষ ফ্লাস্ক ব্যবহার কার হয় যেটি ভ্যাকুম ফ্লাস্ক বা ডিউয়ার (Dewar) নামে পরিচিত।
নাইট্রোজের ব্যবহারঃ গ্যাসীয় নাইট্রোজেন- নাইট্রোজেনের বহুবিধ ব্যাবহার আছে। নিষ্ক্রীয় বিধায় এটি বাতাসের বিকল্প হিসেবে ব্যাবহৃত হয় যেখানে জারণ বিক্রিয়া এড়ানো প্রয়োজন। তরল নাইট্রোজেন- ড্রাই আইসের মত তরল নাইট্রোজেনের প্রধান ব্যাবহার হিমায়ক হিসেবে। সূত্রঃউইকিপিডিয়া
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy