পারিবারিক বিয়ে ও প্রেমের বিয়ে, আসলে কোনটা ভালো?

বর্তমান যুগের বিচারে, সঠিক তথ্য দিন,,..
3154 views

6 Answers

অবশ্যই পারিবারিক বিয়ে ভাল।

3154 views Answered

পারিবারিক বিয়ে : পারিবারিক বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই অচেনা, অজানা মানুষের দুটি মানুষ একসঙ্গে সংসার গড়ে তোলে। পারিবারিক বিয়েতে বর-কনের আবেগ ভালোবাসা অনেকটা দূরে থাকে। দুজনের পূর্বপরিচয় না থাকায় নিজেদের মধ্যে বোঝাপড়া হতে সময় লাগে। তবে বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে ধীরে ধীরে সম্পর্ক মজবুত হতে থাকে। আবার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তা অভিবাবকদের মাধ্যমে দ্রুত সমাধান হয়ে যায়। পারিবারিক বিয়েতে ছেলেদের অর্থনৈতিক অবস্থা আর মেয়েদের বংশমর্যাদাকে বেশি প্রাধান্য দেয়া হয়। বর্তমানে পারিবারিকভাবে বিয়েতে বৈবাহিক জীবন অনেকটা সুখী হয়। প্রেমের বিয়ে সাধারণত ভালোবাসার বিয়ে হয় সবার অলক্ষ্যে বা অপত্যাশিতভাবে গোপনে। নির্দিষ্ট সময় প্রেমের ভালোবাসার পর দুজনের মধ্যে মিলন ঘটাতে প্রেমিক যুগল বিয়ে করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। প্রেমের বিয়েতে আবেগ কাজ করে সবচেয়ে বেশি। যখন নির্দিষ্ট সময় ভালোবাসার পর পারিবারিকভাবে বিয়ে করতে সমস্যা হয় কেবলমাত্র তখনই প্রেমিক যুগল একা একা বিয়ে করে। যখন কেউ তার মনের মানুষকে খুঁজে পায় কিছুদিন প্রেম করার পর তারা তাদের অভিবাবকের সরণাপন্ন হয়। অভিবাবকেরা যখন বিয়ের ব্যবস্থা গ্রহণ না করে তখন কেবল দুজনের ভালোবাসা সার্থক ও পরিপূর্ণ করে তুলতে একা বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। প্রেমের বিয়েতে নিজেদের মধ্যে পূর্ব জানাশোনা থাকায় বিয়ের পর তাদের দাম্পত্য সম্পর্ক গড়তে সমস্যা হয় না। আবার ভালোবাসার বিয়ের খারাপ দিকও রয়েছে। প্রেমের বিয়েতে সাধারণত পারিবারিক সংযোগ কম থাকায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো কারণে সমস্যা হলে তা সমাধান করার কেউ থাকে না। ফলে ধীরে ধীরে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। এমনকি এক সময় সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সুতরাং এখান থেকে বুঝা যায় পারিবারিক বিয়ে ভালো ।

3154 views Answered

পারিবারিক ভাবে বিয়ে হলে এতে সকলের দোয়া এবং শুভ কামনা থাকে।। সেই সাথে এটা ভিত্তিও অনেক শক্ত থাকে.... প্রেম করে বিয়ে করলে শতকরা ৯৫ ভাগ পরিবার মেনে নিতে চায় না.. এতে অনেক ঝামেলার সৃষ্টি হয়... একটা সময় অনেক সংগ্রাম করে দেখা যায় পরিবার তা মেনে নেয়.. কারন সকল বাবা মা চায় যে তাদের সন্তান সুখে জীবন যাপন করুক... আমার মতে পরিবারে মতে বিয়ে করাটাই অনেক ভালো ।। যদি ও পরিবারে মতে বিয়ে করলে অনেক সময় ত্যাগ স্বীকার করতে হয়।।

3154 views Answered

সবদিক দিয়ে বিচার করলে পারিবারিক বিয়েটাই বেশি ভালো, এটিতে secure বেশি হয়। বাবা-মা ঠিক করে রাখলে তো সবচেয়ে ভালো, কারণ ওনারা খারাপ চাইবে না, আর ওনারা আপনার জন্য সবসময় সেরাটাই খুজবেন।

3154 views Answered

প্রথমত বলবো পারিবারিক ভাবে বিয়ে করাই ভালো।এটা একান্তই ব্যাক্তিগত ব্যাপার।এটা আপনাকেই চিন্তা করতে হবে কীভাবে বিয়ে করবেন তবে যে বিয়েই করি না কেন ভেবে চিন্তে করতে হবে কারন এটা দুই একদিনের ব্যাপার না সারাজীবনেরর ব্যাপার। এদিক থেকে দেখতে গেলে ভালোবেশে বিয়ে করাই ভালো।

3154 views Answered

বর্তমান যুগ আর আগের যুগ নাই সব সময় সবচেয়ে সেরা হচ্ছে পারিবারিক বিয়ে| আর হুম প্রেমের বিয়ের মাঝে তো অনেক নানা রকম প্রব্লেম আছেই|

3154 views Answered

Related Questions

Next steps