সত্যিই কি কিছু ভুল করলাম?
2 Answers
সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন হয়তো সে কখনোই আপনার উপযুক্ত ছিলনা,এমন একটা মানুষের জন্য জীবন এ কষ্ট করে কি লাভ,তাকে পেলেও কি বাকিটা জীবন সুখের হবে,তার আচরনে তা মনে হয় না,এমন খারাপ সঙ্গী থাকার চেয়ে একা থাকাই ভালো। ভুলে যান তাকে,নিজের জীবন নিয়ে ভাবুন, আসলে সে কখনোই আপনাকে ভালোবেসেছে কি না আমার সন্দেহ হয়।
ধন্যবাদ বন্ধু ফারজানা। এমন বিস্ময় প্রশ্ন করার জন্য। তবে কি একাই ভাল ছিলাম???কেন এমন হল?
আপনি অবশ্যই একা ভাল ছিলেন।কারন, আপনি লিখেছেন প্রথম থেকেই ছেলেটি আপনাদের সম্পর্ক ভেঙ্গে দিতে চাইতো। সামান্য রাগারাগিতেই। আর এর দ্বারাই প্রমাণিত হয় আপনার প্রতি ছেলেটির দুর্বলতা নেই। আপনি আরও লিখেছেন ছেলেটি অন্য মেয়ের সাথে অসামাজিক মেসেজ আদান-প্রদান করে যার প্রমাণ আপনি পেয়েছেন ছেলেটির মোবাইল আর ই-মেইল এর মাধ্যমে। আপনি আরও লিখেছেন আপনি ছেলেটির সাথে কথা বলা বা যোগাযোগের দূরত্ব তৈরি করার পরও ছেলেটি স্বাভাবিক ছিলো।
এতে স্পষ্ট প্রমাণিত হয় ছেলেটি একের অধিক মেয়েদের সাথে সম্পর্ক আছে।
আসলে ছেলেটি এই সবরকম কাজ করতে মজা পায়। বলতে পারেন বাজে অভ্যাস বা নেশা/আসক্তি।
এই কারনেই আপনার সাথে এ্মনটা হয়েছে।
আপনার এখন উচিত হবে ছেলেটির সাথে সবরকমভাবে যোগাযোগ বন্ধ করা। সমস্ত গিফট ফেলে দেয়া।
জানি, আপনি এখন খুব কষ্টে আছেন। ছেলেটির কারনে আপনার একটি শূন্যস্থান তৈরি হয়েছে। শূন্যস্থান পূরণ হলে আপনার কষ্ট আর থাকবেনা। নিজে নিজে সবসময় বলুন আপনি ভাল আছেন। যখনি মনে পরবে ছেলেটির কথা মনকে অন্য কাজে ব্যস্ত রাখুন। আশাকরি উত্তর পেয়েছেন। আপনার শূন্যস্থান পূরণ হক এই কামনা। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy