অামার নাক এর সামনে একটা তিল রয়েছে। তিল থাকলে নাকি ভালো। কেমন ভালো তা জানতে চাই
7174 views

1 Answers

সাধারণত শরীরের কোনো বিশেষ অংশে একটি তিলের অবস্থান সেই অঙ্গের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। শরীরের থাকা তিলটি নিয়ে ভাবেন না, এমন লোক খুব কমই আছেন। যারা নিজের শরীরের প্রতি মনোযোগী, তাঁদের তো কথাই নেই। শরীরের দর্শনীয় স্থানের কোনো কোনো তিল তাঁর সৌন্দর্য্যকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। না সে সৌন্দর্য্যও এখানের আলোচনা নয়। শরীরের তিলের অবস্থান থেকেও নাকি বলা যায় ভবিষ্যৎ, এমনটি বলছেন কিছু ভারতীয় পন্ডিত। আবার প্রাচীন সমুদ্র শাস্ত্রেও নাকি রয়েছে তিল দেখে ভাগ্য নির্ধারণ পদ্ধতির বর্ণনা। আর সে সব নিয়ে দীর্ঘ গবেষণার পর ভারতের পন্ডিতরা যে তিলতত্ত্ব আবিষ্কার করেছেন তা এখানে তুলে দেয়া হলো- শরীরে ১২টির কম তিল থাকা শুভ। যাদের ভ্রুতে তিল তাদের রয়েছে বেশি বেশি ভ্রমণের যোগ। ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয়, বাঁ ভ্রুর তিল দুঃখী দাম্পত্যের লক্ষণ। পুরুষের শরীরের ডান দিকে ও বাঁ দিকে তিল থাকা শুভ। মাথার মাঝখানে তিল নির্মল ভালসাবার প্রতীক। মাথার ডান দিকে তিল থাকলে তা কোনো বিষয়ে নৈপুণ্যের প্রতীক। মাথার বাঁ দিকে তিল যাদের, তাঁরা অর্থের অপচয় করেন। মাথার ডান দিকে তিল ধন ও বুদ্ধির চিহ্ন। বাঁ দিকের তিল নিরাশাপূর্ণ জীবনের সূচক। ডান চোখে তিলধারীরা উচ্চবিচার ধারা পোষণ করেন। বাঁ চোখের তিল যাদের, তাঁদের ভাবনা চিন্তা তেমন উন্নত নয়। যাদের চোখের মণিতে তিল থাকে তাঁরা ভাবুক প্রকৃতির হন। চোখের পাতায় যাদের তিল তাঁরা সাধারণত সংবেদনশীল হন। যাদের ডান চোখের পাতায় তিল তাঁরা অন্যদের তুলনায় অতিরিক্ত সংবেদনশীল। যাদের কানে তিল তাঁদের আয়ু অনেক বেশি। মুখমণ্ডলের আশেপাশে তিল সুখী ও ভদ্র হওয়ার ইঙ্গিত। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন ও তাঁর জীবনসঙ্গী খুব সুখী হন। নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভাসম্পন্ন ও সুখী হন। যে নারীর নাকে তিল রয়েছে তাঁরা সৌভাগ্যবতী হন। ঠোঁটে তিল যাদের, তাঁদের হৃদয়ে ভালবাসা ভরপুর। তবে ঠোঁটের নিচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে। গালে লাল তিল থাকা শুভ। তবে গালের কোলে তিল অর্থহীনতার প্রতীক। কিন্তু ডান গালে তিল থাকলে ব্যক্তি ধনী হন। যে নারীর থুতনিতে তিল রয়েছে তাঁরা সহজে লোকের সঙ্গে মেলামেশা করতে পারেন না। তাঁরা সাধারণত একটু রুক্ষ স্বভাবের হয়ে থাকেন। ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন। যাদের বাঁ কাঁধে তিল রয়েছে তাঁরা অল্পেতেই রেগে যান। হাতে তিল যাদের, তাঁরা চালাক চতুর হন। ডান হাতে তিল থাকলে তাঁরা শক্তিশালী হন। আবার ডান হাতের পিছনে তিল থাকলে তাঁরা ধনী হয়ে থাকেন। বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন। আবার বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন। যে ব্যক্তির ডান হাতে তিল থাকে তাঁরা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান হন। বাঁ হাতে তিল থাকলে তাঁরা ঝগড়াটে স্বভাবের হন। তর্জনীতে তিল যাদের তাঁরা বিদ্বান, ধনী ও গুণী হয়ে থাকেন। তাঁরা বেশিরভাগ সময়েই শত্রু সমস্যায় জর্জরিত থাকেন। বৃদ্ধাঙ্গুলে যাদের তিল থাকে তাঁরা কর্মঠ, সদ্ব্যবহার ও ন্যায়প্রিয় হন। মধ্যমায় তিল থাকলে ব্যক্তিগত সুখী হন। তাঁদের জীবন শান্তিতে কাটে। কনিষ্ঠ আঙ্গুলে তিল থাকলে সেই ব্যক্তি জ্ঞানী, যশস্বী, ধনী ও অপরাজেয় হন। কোমরে তিল যাদের, তাঁদের জীবনে সমস্যার আনাগোনা থাকে। নারীদের ডান দিকে বুকে তিল থাকা শুভ। এমন পুরুষও ভাগ্যবান হন। বাঁ দিকের বুকে তিল থাকলে নারী অসহযোগি হন। বুকের মাঝখানের তিল সুখী জীবনের ইঙ্গিত দেয়। পায়ে তিল যাদের, তাঁদের জীবনে রয়েছে প্রচুর ভ্রমণের যোগ। ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থজীবন সুখের হয়। বাঁ হাঁটুর তিল সংসারে অশান্তি ডেকে আনে। পেটে তিল যাদের, তাঁরা খুব পেটুক প্রকৃতির হয়ে থাকেন। মিষ্টি এই ধরণের মানুষের খুব প্রিয়। তবে এরা কাউকে নিজের টাকায় খাওয়াতে একেবারেই পছন্দ করেন না। ভারতীয় পন্ডিতরা শরীরের তিল নিয়ে দীর্ঘ গবেষণায় যা আবিষ্কার করেছেন এই হচ্ছে তাঁর একটি সংক্ষিপ্ত ধারণা মাত্র

7174 views