"কোথায় স্বর্গ, কোথায় নরক" কার লেখা?
“কোথায় স্বর্গ, কোথায় নরক” পংক্তিটির রচয়িতা কে ছিলেন? এবং সম্পূর্ণ অংশ জানা থাকলে শেয়ার করুন। ধন্যবাদ।
3524 views
1 Answers
স্বর্গ ও নরক শেখ ফজলল করিম কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর! রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়। প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
3524 views
Answered