2 Answers
এটা নির্ভর করে যন্ত্রটার ক্ষমতার উপর। সাধারনত বাড়িতে ব্যবহৃত ২টন এ.সি তে সার্কিটব্রেকার ৩২ অ্যাম্পিয়ার, ক্যাবল ২.৫ আর.এম।
4061 views
Answered
প্রসঙ্গ ক্যাবলঃ আমরা জানি কোন ক্যাবলের কারেন্ট বহন ক্ষমতার চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যাবে । আর তার সাথে সংযুক্ত লোড গুলোও ক্ষতিগ্রস্ত হবে । শুধু তাই নয় অনেক বড় ধরনের অগ্নিকান্ড লাগতে পাড়ে ।
ক্যাবল নির্বাচন পদ্ধতিঃ কারেন্ট=(লোডের পাওয়ার / সরবরাহ ভোল্টেজ*পাওয়ার ফেক্টর)*১.২৫) । এভাবে যে কারেন্ট পাব সে কারেন্ট অনুযাই ক্যাবলের সাইজ নির্ধারন করতে হবে । তবে মনে রাখতে হবে যে পাওয়ার লোডের ক্ষেত্রে সর্বোনিম্ন ক্যাবলোর সাইজ হবে ৭/২২এস.ডাবলু,জি বা ৭/০.০২৯ইঞ্চি বা ৭/০.৭৩৬মি.মি. বা ২.৫ আর,এম যার কারেন্ট বহন ক্ষমতা গড়ে ২০অ্যাম্পিয়ার । যেহেতু ১টন এসি তাহল এর পাওয়ার ধরা যায় 1119ওয়াট বা 1.5হর্জ, পাওয়ার ফেক্টর 0.65 থেকে 0.85 এবং সরবরাহ ভোল্টেজ 216ভোল্ট । এমন হলে এর রেটেড কারেন্ট হবে 6 থেকে 8 অ্যাম্পিয়ার । আর সেক্ষেত্রে আমাদের ক্যাবলের সাইজ ঠিক আছে অর্থাৎ, ২.৫ আর. এম।
.
প্রসঙ্গ সার্কিট ব্রেকারঃ আমরা সাধারনত নিম্ন এবং মাঝারী ভোল্টেজের ক্ষেত্রে MCB/মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি । এ গুলো ৫,৬,৭,৮,৯,....... থেকে শুরু করে ৬৩ অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়া যায় । এ গুলো সিঙ্গেল ফেজ লাইনে ব্যবহার কারা হয় ।
সার্কিট ব্রেকার নির্বাচন পদ্ধতিঃ কারেন্ট=(লোডের পাওয়ার / সরবরাহ ভোল্টেজ*পাওয়ার ফেক্টর)*১.৫০) । এভাবে যে কারেন্ট পাব সে কারেন্ট অনুযাই সার্কিট ব্রেকার নির্ধারন করতে হবে । যেহেতু ১টন এসি তাহল এর পাওয়ার ধরা যায় 1119ওয়াট বা 1.5হর্জ, পাওয়ার ফেক্টর 0.65 থেকে 0.85 এবং সরবরাহ ভোল্টেজ 216ভোল্ট । এমন হলে এর রেটেড কারেন্ট হবে 6 থেকে 8 অ্যাম্পিয়ার । সেক্ষেত্রে সর্বোচ্চ রেটেড কারেন্ট 8 ধরে হিসাব করলে 12 অ্যাম্পিয়ার পাবো তাহলে আমরা 13অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবো । যেহেতু 12 অ্যাম্পিয়ারের পাবো না ।
.
বি:দ্র: আপনি এ.বি.বি. অথবা সিমেন্স কোম্পানি সার্কিট ব্রেকার ব্যবহার করলে 13 অ্যাম্পিয়ার ঠিক আছে (দাম পড়বে প্রায় 700-800 টাকার মত) । আর যদি কোন চাইনিস কোম্পনির সার্কিট ব্রেকার নিতে চান তবে 21 অ্যাম্পিয়ারেরটা ব্যবহার করবেন (দাম পড়বে প্রায় 250-350 টাকার মত) ।
.
আর কোন সমস্যা থাকলে বলবেন ।
ধন্যবাদ ।
4061 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy