1 Answers
2015 সালের কার্যকর নতুন চুক্তিতে আছেন ১২ জন। ২ লাখ টাকা বেতনের ‘এ+’ শ্রেণীতে আছেন সাকিব, মাশরাফি, তামিম ও মুশফিক। ১ লাখ ৭০ হাজার টাকার ‘এ’ শ্রেণীতে রাজ্জাক ও মাহমুদউল্লাহ। ১ লাখ ২০ হাজার টাকার ‘বি’ শ্রেণীতে রুবেল ও নাসির এবং ৬০ হাজার টাকার ‘ডি’ শ্রেণীতে আছেন সোহাগ, মুমিনুল, রবিউল ও এনামুল (বিজয়)। ৮০ হাজার টাকা বেতনের ‘সি’ শ্রেণীতে আপাতত কেউ না থাকলেও ‘ডি’ শ্রেণীর কারও ছয় মাস পর উত্তরণ ঘটতে পারে এই শ্রেণীতে। নির্বাচকেরা ছয় মাস পর চুক্তি পর্যালোচনা করে নতুন কাউকে ঢোকানো বা বাদ দেওয়ার সুপারিশ করবেন। নতুন গ্রেডিং পদ্ধতিও চূড়ান্ত হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। প্রতিটি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ৮, ৩ ও ২ পয়েন্ট করে দিয়ে যাঁরা ১২৫ পয়েন্ট পর্যন্ত পেয়েছেন, তাঁরা আছেন ‘ডি’ শ্রেণীতে। ১২৬-২৫০ পয়েন্ট ‘সি’, ২৫১-৪০০ পয়েন্ট ‘বি’, ৪০১ থেকে ৬৫০ পয়েন্ট ‘এ’ এবং ৬৫১ বা তার চেয়ে বেশি পয়েন্ট ‘এ+’ শ্রেণীতে। ‘এ+’ খেলোয়াড়েরা প্রতি ৮০ পয়েন্ট যোগ করার জন্য ১০ হাজার টাকা করে প্রণোদনাভাতা পাবেন। আগের চুক্তিতে খেলোয়াড়দের সর্বোচ্চ বেতন ছিল ১ লাখ ৫০ হাজার টাকা এবং সর্বনিম্ন ‘রুকি’ শ্রেণীর ৫০ হাজার টাকা। নতুন পদ্ধতিতে ‘রুকি’ শ্রেণী উঠিয়ে দেওয়া হয়েছে। 2016 সালের বেতন কাঠামো এখনও চুরান্ত হয়নি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy