আমার Samsung A7 মোবাইলটিতে কিছুদিন যাবৎ নেট কানেকশন চালু থাকা অবস্থায়, ঘন ঘন এন্ড্রয়েড এপ্স এর এড আসে। যেমন, Android 360 Security এপ্স। অথচ এই এপটি ইন্সটল করাই আছে। আনইন্সটল করেও দেখলাম, কিন্তু এরপরেও আসে। আগে এধরণের ঝামেলা ছিলনা। বুঝতেও পারছিনা, কেন এই এড বার বার আসছে। এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাব?
3360 views

4 Answers

বিজ্ঞাপন বা এড – এ নিয়ে নূতন করে কিছু বলার নেই, এই শব্দটি ইন্টারনেট জগতে একটি বিরক্তির নাম! তাই চলুন একটু আলোচনা করে দেখি কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। বেশ কিছু অ্যাপ আছে যা আপনাকে বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি দিতে পারে। তার মধ্যে অন্যতম একটি “Adblock Plus”। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কিভাবে এই অ্যাপটি ইন্সটল ও কনফিগার করবেন আপনার ডিভাইসে। পূর্ব প্রস্তুতি ও ডাউনলোডঃ ১। ডিভাইসের Settings থেকে Unknown sources অপশনটি enable করে নিন ২। এইখানে ক্লিক করে অথবা http://goo.gl/L4R4UR থেকে অ্যাপটি ডাউনলোড করে কার্ডে রাখুন – ৩। যে কোন ফাইল ম্যানেজার ব্যাবহার করে ডাউনলোড কৃত অ্যাপটির লোকেশনে গিয়ে অ্যাপটি ইন্সটল করুন উপরের দেখানো নিয়ম অনুযায়ী অ্যাপটি আপনার ডিভাইসে ইন্সটল করা সম্পন্ন হলে নিচের ধাপ গুলো দেখুন। নেটওয়ার্ক কনফিগারঃ এখন আপনি যে নেটওয়ার্কটি ব্যাবহার করছেন তার লোকেশনে গিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করুন ১। Settings > Wireless and networks > your network name (WiFi) ২। “your network name” এইখানে আপনার নেটওয়ার্কের নামের উপর চাপ দিয়ে ধরে রাখুন যতক্ষণ না Modify network অপশনটি আসছে ৩। Modify network অপশনটি নির্বাচন করে Show advanced options টি সক্রিয় করুন ৪। Proxy settings থেকে Manual নির্বাচন করুন ৫। Proxy hostname এ localhost লিখুন ৬। ইতিমধ্যে আপনার নোটিফিকেশন বারে একটি Adblock Plus notification চলে আসবে পোর্ট নাম্বার সহ। ঐ নাম্বারটি Proxy port এ বসিয়ে দিন ৭। সেইভ করে বেরিয়ে আসুন।

3360 views

আপনি যে এড গুলো দেখতে পাবেন সেই এডে ২ সেকেন্ড টিপে ধরে থাকুন ৷তারপর app info তে ক্লিক করুন,তারপর Notification off করে দিন ৷

3360 views

এপটি আনইনস্টল করার পরও এর এড আসে, তাহলে এ সমস্যার চূড়ান্ত সমাধান হলো ফোনটিকে একবার রিস্টোর করে দেখুন।

3360 views

আপনি adguard apk টা install করুন। ( root না হলেও হবে)

3360 views

Related Questions