আমি যাকে ভালোবাসি সে আমার থেকে 12 বছরের বড় আমি কী করবো?
7 Answers
তাকে অন্তত মনের কথাটা খুলে বলুন,তার প্রতিত্তর দেখুন,সে রাজি কি না,আর ভালোবাসায় বয়স কোন ফ্যাক্টর নয়,এটা যেকোন বয়সের মানুষের মধ্যে সংগঠিত হতে পারে,তার মতামত নিন,আর সেই মতের ভিত্তিতে এগিয়ে যান,মানুষ কে কি বলছে তাতে কান দিলে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব না।
আপনি আপনার প্রশ্নে বলেছেন দুজনেই দুজনকে ভালবাসেন।আবার সমাজের কেউ এ ভালবাসা মানছে না।তাই আমি বলব আপনি যদি ছাত্র হন তাহলে ভালভাবে পড়াশোনা মন দিন।যেহেতু সে বড় তাই বলব তাকে ভুলে যান।আর সমবয়সী কাউকে বেচে নিন।আর এটা ভাল না লাগলে তাকে বিয়ে করুন বৈধ ভাবে।
দুটি মনের মিলনের মাধ্যমে ভালবাসার সৃষ্টি হয়.... এখানে বয়সটা পরের বিষয়....।।। আপনি যাকে ভালবাসেন তার সাথে এই ব্যাপার এর বিস্তারিত কথা বলুন... দুই জনের মতামত দুই জনই গুরুত্ব সহকারে নিয়ে পারিপার্শ্বিক অবস্থায় ঠান্ডা মাথায় বিবেচনা করেন..... শুভ কামনা রইলো আপনাদের জন্য....
মানুষের জীবনটা তার নিজেরই আপনার যাকে প্রাণে ধরবে। যাকে পেলে আপনি শান্তিতে থাকবেন তাকেই বিয়ে করুন। সংসার করবেন আপনি পরিবারের অন্য কেউ না। তবে তাদেরও নিজ নিজ অবস্থান থেকে আলাদা দায়িত্ব ও কর্তব্য আছে। আপনি পরিবারকে ভালভাবে বোঝান। আশা করি দ্রুত সমস্যা কেটে যাবে।
আমার মনে হয় তাকে বিয়ে করা ঠিক হবেনা,যেহেতু আপনার চেয়ে ১২-বছরের বড়,আর যদি আপনি মনে করেন সে আপনাকে অনেক বেশি ভালবাসে তাহলে আপনি তাকে বিয়ে করতে পারেন।
ভালোবাসার বয়স নেই, জাত নেই কথাটি যেমন সত্যি, ঠিক বাস্তবতা ও তেমনই সত্যি।আর বাস্তবতা বলে আপনার এ সম্পর্কের ফলাফল খুব ভাল হয় না।তাই কি দরকার ঝামেলার মধ্যে জরানোর? যখন বাস্তবতার কারনে তাকে পাবেন না তখন খুব খারাপ লাগবে কারন তখন মনে হবে আপনি পরাজিত হয়েছেন।তাই সময় থাকতেই নিজেই মনকে বুঝ দিয়ে সরে আসেন এটাই আপনার জন্য ভাল হবে বলে মনে করছি।
আপনি তাকে ভুলে যান এটাই আপনার জন্য সবচেয়ে বেটার বলে আমি মনে করি কেননা সে যেহেতু আপনার ছেয়ে চেয়ে ১২ বছরের বড়, জানি ভালোবাসার বয়স নেই কথাটি সত্যি, কিন্তু এই রকম বর্তমানে আমাদের দেশে তেমন একটা দেখা যায় না, আপনি নতুন আরেক জনকে খুজে নিন!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy