প্যাটার্ন ভুল গেছি ট্যাব এর রিষ্টোর দেব কি করে এখন?
1 Answers
ইন্টারনেট কানেকশন থাকলে- প্রথমে প্যাটার্ন অপশনে কয়েকবার ভুল প্যাটার্ন দিন। এরপর একটি অপশন আসবে, ‘Forgot Pattern?’ এটাতে ট্যাপ করুণ। ট্যাপ করার পর আপনার ব্যবহৃত গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি-মেইল আইডিতে লগইন করা শেষে আপনাকে নতুন প্যটার্ন লক দিতে বলা হবে। নতুন প্যাটার্ন একটিভ করুণ।
ডিভাইসে ফ্যাক্টরি রিস্টোর করার একটাই উপায়
প্রথমে ভলিউম আপ কি এবং হোম বাটন চেপে ধরুন। অথবা, ভলিউম আপ কি এবং পাওয়ার বাটন চেপে ধরুন
একই সাথে পাওয়ার বাটন চেপে ফোনটি অন করুন। ফোন অন হলে বাটনগুলো ছেড়ে দিন।
এবার অ্যান্ড্রয়েড ‘রিকভারি মেনু’ আসবে। এখান থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। এক্ষেত্রে ভলিউম আপ ডাউন বাটনগুলো সিলেকশনের কাজ করবে।
এরপর ‘নো’ এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্যে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।
factory reset দেয়ার পর আপনার ফোনের আগের সব ডাটা ডিলেট হয়ে যাবে।
‘factory reset’ সম্পন্ন হলে ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে। factory reset দেয়া আর ফ্লশ দেওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy