কোন দোয়াটি পড়লে অতিতের সব গুনা মাফ হয়ে জায়?

কোন দোয়াটি পড়লে অতিতের সব গুনা মাফ হয়ে জায় ?
8065 views

4 Answers

আশি বছরের গুণাহ মাফের দোয়া:আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাল্লিমু তাছলী-মা.।।

8065 views Answered

“আসতাগফিরুল্লা-হাল আ’যীমাল্লাযী লা- ইলা- হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি” অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের আর কোন যোগ্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে তওবা করছি। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামী হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। (তিরমিযী ৪/৬৯, আবুদাঊদ ২/৮৫, মিশকাত হা/২৩৫৩, হাদীসটি সহীহঃ সিলসিলা ছহীহাহ হা/২৭২৭)

8065 views Answered

ভাই ! এমন কোনো দুআ নেই যা পাঠ করলে অতীতের ছোট বড় সর্ব রকমের গুনাহ মাফ হয়ে যাবে। কিছু কিছু দুআয় গুনাহ মাফের কথা এসেছে। কিন্তু সে গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো ছগীরা গুনাহ বা ছোট গুনাহ। আর বড় গুনাহ যদি হয় তাহলে তার জন্য আল্লাহর নিকট স্বতন্ত্রভাবে তাওবা করতে হবে। আর যদি তা মানুষের অধিকার সংশ্লিষ্ট হয় তাহলে প্রথমে ঐ সকল মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপর আল্লাহর নিকট তাওবার যাবতীয় শর্ত পালন করে তাওবা করতে হবে। তাওবা কবুলের অন্যতম শর্ত হলো, উপার্জন হালাল হওয়া।

8065 views Answered

জীবনের সকল গোনাহ মাফ পেতে ফরয নামাজের পর ৪টি বিশেষ দোয়া পাঠ করুন। যে ব্যক্তি ফরয নামাজগুলোর পর দোয়াগুলো নিয়মিত পাঠ করে আমল করবেন, মহান আল্লাহ তায়ালা ওই প্রার্থনাকারীর সকল গোনাহ ক্ষমা করে দেবেন। ইনশাল্লাহ্ গুনাহ মাফের এই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে- আরবি উচ্চারণ: ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠﻪِ، ﺍَﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ، ﺍَﻟﻠﻪُ ﺃَﻛْﺒَﺮُ، ﻵ ﺇﻟﻪَ ﺇﻻَّ ﺍﻟﻠﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ، ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَ ﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَ ﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻴْﺊٍ ﻗَﺪِﻳْﺮٌ - বাংলা উচ্চারণ: সুবহা-নাল্লা-হ (৩৩ বার)। আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)। লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা শারীকা লাহু; লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া ‘আলা কুল্লে শাইয়িন ক্বাদীর (১ বার)। অর্থ : আল্লাহ তায়ালা পূতপবিত্র। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবার চেয়ে বড়। নেই কোন উপাস্য একক আল্লাহ ব্যতীত; তাঁর কোন শরীক নেই। তাঁরই জন্য সমস্ত রাজত্ব ও তাঁরই জন্য যাবতীয় প্রশংসা। তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। (মুসলিম, মিশকাত হা/৯৬৬, ৯৬৭, ‘ছালাত’ অধ্যায়-৪, ‘ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ-১৮)। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরয ছালাতের পর উক্ত দোআ পাঠ করবে, তার সকল গোনাহ মাফ করা হবে। যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়’। (মুসলিম, মিশকাত হা/৯৬৭)।

8065 views Answered

Related Questions

Next steps