ওয়ার্ডপ্রেস সিএম এস দিয়ে প্রথম অবস্হায় ব্লগিং সাইট তৈরী করতে আনুমানিক কত টাকা লাগতে পারে?
1 Answers
এটি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করবে। ডোমেইন হোস্টিং এবং ডিজাইন চার্জের উপর নির্ভর করবে আপনার খরচ। প্রথমেই আসি ডোমেইন হোস্টিং এর কথায়। দেশীয় হোস্টিং কোম্পানিগুলো থেকে নিতে চাইলে প্রাথমিক অবস্থায় ১জিবি স্পেস এবং ১০-১৫ জিবি ব্যান্ডউইথ নিয়ে শুরু করলেই চলে। এক্ষেত্রে ডোমেইন এবং উক্ত হোস্টিং প্যাকেজ মিলিয়ে ২০০০ টাকার মধ্যে নিতে পারেন। তবে ডোমেইন হোস্টিং -এর প্যাকেজ মূল্য একেক প্রতিষ্ঠানে একেক রকম। তাই সেটিও নির্ভর করবে আপনি কোথা থেকে কিনবেন। দ্বিতীয়ত আসছে, ব্লগ সাইট ডিজাইন চার্জ। যদি আপনি নিজেই ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হোন। তাহলে কোন ডিজাইন সংক্রান্ত খরচ ছাড়াই ডিজাইনের কাজ করতে পারবেন। তবে প্রিমিয়াম থিম কিনতে খরচ পড়বে। অবশ্য অধিকাংশ প্রিমিয়াম থিম অনলাইনে ফ্রিতেও ডাউনলোড করা যায়। তবে সেগুলো ইউজ না করাই উচিৎ। কারণ সেগুলো অনেক ক্ষতিকর। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না হয়ে থাকেন তবে অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস এক্সপার্টকে হায়ার করে কাজ করাতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy