আমাকে কেউ কাজ দিতে পারেন?
আমি SEO এর উপরে একটি পূর্ণ কোর্স করেছিলাম অনেক দিন আগে কিন্তু ইংরেজীতে দূর্বল হবার কারনে ক্লাইন্টের সাথে কথা বলতে পারতাম না তাই আশা ছেরে দিলাম।
একটি ষ্টেশনারী দোকান করলাম। এখানে সকল ষ্টেশনারী আইটেমের পাশাপাশি অনলাইনে চাকরীর আবেদন, ভর্তি ফরম পূরণ এই জাতীয় কাজ ও করতাম। কিন্তু করোনার কারণে দোকান হয়ে গেল বন্ধ। আর অন্যান্য দোকান টুকটাক খুলতে পারলেও আমার দোকান খুলে কোনো লাভ হতো না। কারন শিক্ষা প্রতিষ্ঠানই তো বন্ধ, কিনবে কে?
উল্টো দোকান ঘরের ভাড়া, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল আমাকেই দিতে হতো।
আমার পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই 18 মাসে প্রচুর ধার দেনা হয়ে গেল। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুললেও তেমন বেচাকেনা নাই। এইদিকে আমার করোনাকালীন ধার দেনার চাপে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি।
প্রতিদিনই মনে হচ্ছে আত্মহত্যা করি, একমাত্র আত্মহত্যাই সকল সমস্যার সমাধান হিসেবে আমার কাছে আছে।
আমার টাইপিং স্পিড ভালোই। আমার প্রিন্টার, ফটোকপি, কম্পিউটার, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান, ক্যামেরা, স্ক্যানার সবই আছে। কেউ যদি কোনো কাজ দিয়ে হেল্প করতে পারেন তাহলে অশেষ কৃতজ্ঞ থাকতাম।
1 Answers
কাজতো দিতে পারবনা, তবে কিছু কথা বলি কিছু মনে কইরেন না ভাই। আপনার দুখে আমিও সমব্যাথী। কিন্তু ব্যাথার চেয়ে বুঝটাকে বড় না করলে ব্যাথা যায়না। এটাই বুঝতে হবে সর্বাজ্ঞে। ব্যাথা ব্যাথা করে কেদে মরলেওত ব্যাথা যায়না, যদি না আপনি ডাক্টারের কাছে যান। ঠিক সেইরুপ আপনি এখানে যত দুখই প্রকাশ করুন না কেন তার মূল্য হয়ত আপনি নাও পেতে পারেন। এই সাইট মূলত প্রশ্ন উত্তরের সাইট। জবের সাইট না। এখানে প্রশ্ন করে পরামর্শ নিতে পারবেন। আমরা নির্দেশনা দিতে পারি কিন্তু আমরা এখানে কেউই আউটসোর্সার না যে আপনাকে একটি কাজ দিব।
এরপর বলব তবুও আমরা যারা সাইটে আসি তাদের অনেকের হয়ত কর্মীর দরকার হতে পারে বা কোথায় লাগবে সন্ধান দিতে পারে সেই হিসাবে হয়ত বিন্দু আশা থাকতে পারে। কিন্তু সেটুকুতেও আপনি পাবেন বলে মনে হয়না। কারন এভাবে কাজ চাইলে কাজ পাওয়া যায়না। যোগ্যতা দেখাতে হবে। এই কারনে অনলাইনে কাজ খুজতে হলে প্রথমে আপনি একটি পোর্টফলিও সাইটে সুন্দর পোর্টফলিও করুন। সঠিক তথ্য দিয়ে রেফারেন্স দিয়ে পূর্ব কৃত কাজ ছবিসহ তুলে ধরুন। তবেই কাজ পেতে সুবিধা হবে। আপনি যোগ্যতার যে বর্ণনা দিয়েছেন তা একেবারেই লোকাল কর্মের অনলাইন বিষয়ক না। আর লোকাল কাজ গুলো দূরে নিয়োগ হয়না। যেমন আপনি ফরম ফিলাপ করেন বা এক কথায় ছাত্রছাত্রীদের কাজ পারেন এখন এটার জন্য আমি সাধারণত যে এলাকায় সেই এলাকার কর্মী নিবো তাইনা? অনেক দূর থেকে তো আপনাকে নিবোনা।
এসইও কাজ শিখেছেন বলছেন। এই দিক টা খুবই ভাল হলেও আমার মনে হয় আপনি এসিও পারেন না, এসইও কি জিনিস সেটাই জানেন না। অনলাইনে যত বড় গল্প আর্টিকেল প্রুভ দেখুন না কেন, এসইও মূলত সার্চ ইঞ্জিনকে ফাকি দিয়া সাইটে ভিজিটর আনার কৌশল। এটি নির্দিষ্ট দিনে কোর্স করে কখনো শেখা যায়না। কোর্স মূলত আপনাকে এইটুকু বোঝায় দেয় যে এসইও কি, কি জিনিস নিয়া কাজ করতে হয়, কি কি জানা প্রয়োজন, কোথায় কাজটা করতে হয় এইসব। কিন্তু কিন্তু এসিও আসল জ্ঞান হল বাস্তবে কয়েকটা সাইটে কাজ করে সাইট গুলোকে সার্চ র্যাংকিংয়ে নিয়ে আসতে পারা। এই জ্ঞানের কোন শেষ নেই বললেই চলে। আপনি কি জানেন এসিও করার জন্য শুধু সাইট এনালাইজ করতে বহুত সময় চলে যায়? যায় হোক আমি এই কথা বললাম আপনার বর্ণনা দেখে। হয়ত আপনি পারেন। তবে নিজেই বলেছেন ইংলিশে দূর্বল। ভাই ইংলিশে দুর্বল হলে এসিও শিখলেন কিভাবে? এসিওতে কিন্তু হালকা পাতলা এইচটিএমল দরকার হয়। কোর ল্যাঙ্গুয়েজ না লাগলেও কোন অংশে কি করবেন সেটা খুজতে কিছু ব্যসিক ট্যাগ জানার দরকার হয়। হ্যা না জেনেও কাজ করা যায় তবে সেক্ষেত্রে আপনাকে আবার অন্যজনের উপর নির্ভর করতে হয়। যেকারনে কাজ পাওয়া যায়না। বায়ার তো দুজনকে নিয়োগ করবেনা তাইনা? আপনার বয়স কত তা আপনি বলেননি। যদি শেখার মত বয়স থাকে তবে ইংলিশ নিয়া প্রাক্টিস করুন। এসিও বাদ দিয়া গ্রাফিক্স ডিজাইন শিখুন। যেহেতু পিসি আছে তাই সময় লাগবেনা। অনেকেই গ্রাফিক্স ডিজাইন বলতে কি ডিজাইন শিখবেন বুঝতে পারেন না। আমি দু একটা বলে দিচ্ছি, লোগো তৈরি করা শিখুন, বইয়ের কভার পেজ ডিজাইন করা শিখুন, ব্যাগ ডিজাইন শিখুন। ব্যাগ বলতে মোবাইল কিনলে যে ব্যাগ দেয়, শাড়ী কিনলে যে ব্যাগ দেয়, মেয়েরা কাধে যে ব্যাগ বহন করে, এই সমস্ত ব্যাগ, ছোট খাটো প্রোডাক্ট যেমন ক্যান্ডি প্যাক, চকলেট প্যাক, কসমেটিক বোতল চিপস প্যাকেট, জুস প্যাকেট এগুলো ডিজাইন করা শিখুন। ভালো কাজ পাবেন।
আর হ্যা মৃত্যু কোন সমাধান নয়। হতাশা এমন এক জিনিস যা আপনাকে সফল করে তোলে। হতাশা মানুষকে কর্মী বানায়।
আর একটা কথা, বিস্ময়ের সাথে থাকুন, এখানে লেখালেখির উপর অল্প স্বল্প টাকা দেওয়া হয়। কাজেই যা যানেন লিখুন। আপনি বলতেই পারেন বড় জোর মাস শেষে ১০০ টাকা পাবো এতে কি হবে? হুম ঠিক, আর সমস্যাটা এখানেই। বিশেষ করে বাঙ্গালীদের সমস্যা। আমি ১০০ টাকা ইনকামের জন্য কখনোই বিস্ময়ে কাজ করতে বলছিনা, কখনো বলবোও না। আমি যা বলছি তার অর্থ হল, কিছু লিখুন, কোন লেখাটির জন্য আপনি টাকা পেলেন সেটা বুঝুন দেখুন। তাহলে আপনার লেখার দক্ষতা বাড়বে। আপনি বুঝতে পারবেন আপনার কোন লেখাটির জন্য টাকা পাওয়া যায়। যখন আপনি এমন বুঝতে পারবেন তখনই আপনি নিজেই ব্লগ তৈরি করে নিজেই ইনকামের পথ বের করে নিতে পারবেন। অনেক মানুষ, এমনকি আমিও বিস্ময় থেকে কিন্তু অনুপ্রেরণা পেয়ে সাহস জুগিয়ে এখন নিজে সাইট চালাই। হয়ত লাখ টাকা ইনকাম নাই কিন্তু অল্প কিছুত পাই যা দিনের পর দিন বাড়বে। কিন্তু বড় কথা অলস হতাশা থেকে এখন উদ্যোক্তা, কর্মী। নিজে কিছু করছেন এটাই সম্মানের।