মৃত্যুর পুর্বে পিঁপড়াদের পাখা গজায় কেন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
2747 views

1 Answers

মরার পূর্বে পিপঁড়াদের পাখা গজায় এটি ভুল ধারনা। বেশির ভাগ পিপঁড়াই যে অবস্থায় আমরা তাদের দেখে অভ্যস্ত সেই অবস্থায় মারা যায়। তবে কিছু পিপঁড়ার পাখা গজায় যারা অন্য একটি কলোনী গড়ার লক্ষ্যে মূল কলোনী থেকে বের হয়ে যায়। এদের বেশির ভাগই উদ্দেশ্য সফল না করেই মারা যায়। কিছু সফল হয় এবং নতুন কলোনী তৈরী করে। এর ধরনের পিপঁড়াদের সোয়ার্মার বলা হয়। সব কলোনীতেই এদের জন্ম হয় না। একটি কলোনী যখন আকারে বেশ স্থায়ী এবং বড় হয় তখন এধরনের সোয়ার্মারদের উদ্ভব ঘটে।

2747 views Answered

Related Questions

Next steps