এমন কি কি আছে যা ছোট্র একটি ত্বকের কেটে যাওয়া দাগকে সারিয়ে তুলতে সাহায্য করবে?

বি.দ্র: কপি পেস্ট করবেন না দয়া করে । যারা জানেন তারা উত্তর দিন
3116 views

4 Answers

অ্যালোভেরা জেল: আপনার ত্বকে ব্রণের দাগ থেকে যাওয়া অংশে সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে দেখুন। অল্প কয়েকদিনের ব্যবহারেরই ব্রণের দাগ দূর হয়ে যাবে। বেকিং সোডা: কয়েক চামচ বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট করে আপনার ত্বকের দাগে লাগান। এক থেকে দুই মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে ব্রণের দাগ দূর হয়ে যাবে। নারিকেল তেল : সরাসরি নারিকেল তেল আপনার ত্বকের দাগ থেকে যাওয়া অংশে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। ধোয়ার প্রয়োজন নেই। একটানা কয়েকদিন এই পদ্ধতি প্রয়োগ করলে দাগ দূর হবে। শশা : শশা কেটে স্লাইস করে আপনার ত্বকের দাগের জায়গাগুলোতে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে পড়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ দূর হয়ে যাবে। মধু : সামান্য কয়েক ফোঁটা মধু আপনার ত্বকে প্রতিদিন ম্যাসাজ করলে ব্রণের দাগ দূর হয়ে যাবে। লেবু : লেবুর রস তুলার বলে লাগিয়ে আপনার ত্বকে হালকা ঘষুন। ব্রণের দাগ সারিয়ে তুলতে এটি আপনাকে সাহায্য করবে। আলুর রস : আলুর রস বের করে আপনার ত্বকের দাগ হয়ে থাকা অংশে পনের মিনিট লাগিয়ে রেখে পড়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ চলে যাবে।

3116 views Answered

Almas pearl cream টি ব্যাবহার করুন| দাগ চলে যাবে|

3116 views Answered

মুখের যেকোন কাটার দাগ দূর করতে কিছু প্রয়োজনীয় টিপস- ১. দাগ দূর করতে মধু একটি কার্যকারি উপাদান। রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে মধু লাগান। সারারাত তা রেখে সকালে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন। ২. মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে সারারাতও রাখতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মুখের দাগ দূর হয়ে গোছে। ৩. ২-৩ টি এস্পিরিন ট্যাবলেট এর সাথে ২ চামচ মধু ও ২-৩ ফোঁটা পানি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এস্পিরিন এর স্যালিসাইলিক এসিড দাগ দূরের জন্য খুবই সহায়ক। ৪. ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি একসাথে মিশিয়ে মুখে ২-৩ মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে এর উপর কোনও ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগান। সপ্তাহে অন্তত দু'দিন এটি ব্যাবহার করুন, ভালো ফল পাবেন। ৫. দিনে দুইবার অ্যালোভেরা জেল মুখে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধুমাত্র দাগই দূর করবে না, বরং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং টানটান হবে। ৬. একটি লাল টমেটোর কিছু অংশ নিয়ে তার রস নিন। এরপর তা শশার রসের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই প্যাকটি লাগান। দাগ দূর তো হবেই সেই সাথে রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ৭. লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন। যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী। ৮. ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ আমন্ড তেল, ২ টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। একটানা ৭-১০ দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। তবে ব্রণ থাকা অবস্থায় দুধ ব্যবহার থেকে বিরত থাকুন।

3116 views Answered

"হিমালয় ফেসওয়াশ" ব্যবহার করুন.. দেখবেন আস্তে আস্তে আপনার ত্বকের দাগ পরিস্কার হয়ে যাবে...

3116 views Answered

Related Questions

Next steps