1 Answers
যাযা লাগবে এবং এই সাকির্টের মুল বৈশিষ্ট গুলো হলঃ
১. মাত্র তিন ভোল্ট ডিসিতে চলে (২টি পেন্সিল অথবা বাটন ব্যাটারী) তাই সহজে বহনযোগ্য
২. ফ্রিকোয়েন্সি ৮০-১১০ মেগা হার্জ এবং রেন্জ ১০০-১৫০ মিটার (১০০ মিটারের অধিক দুরত্বের ট্রান্সমিটার বানানো এবং ব্যবহার বাংলাদেশে নিষিদ্ব)
৩. খুবই অল্প স্হানে (ভেরো বোর্ড বা প্লাস্টিকের উপর) তৈরি করা যায় এমনকি একটি ঝরণা কলমের ভেতরেও রাখা যায় (বুঝতেই পারছেন কোন ধরনের ব্যবহারের কথা বলছি!)
৪. কয়েল বানানোর জন্য কোন ফেরিট কোরের দরকার নাই, ২২ নং তার (মোটর রিপায়ারিং দোকানে পাবেন) একটি গোল পেন্সিলের উপর ৪ প্যাঁচ দিলেই আপনার কয়েল রেডি।
৫. সব রেজিস্টর ১/৪ ওয়াটের হবে। 0.1uf টি হলো ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর ১৬ বা ২৫ ভোল্টের হলেই চলবে এবং + - দেখে লাগাবেন।
৬. MIC হিসেবে কন্ডেন্সার মাইক ব্যবহার করবেন, দাম ৫ থেকে ১০ টাকা ।
৭. 5pf ট্রিমার দিয়ে FM ব্যান্ডে 88-108 MHz এ ট্রান্সমিটারের ফ্রিকোয়েন্সি সেট করতে হবে।এন্টেনা হিসেবে ১ ফুট বা এর অধিক লম্বা যেকোন ধাতব তার ব্যবহার করতে পারেন।
যাইহোক আমার প্যাচাল না শুনে ডাযাগ্রামটি দেখুন। সার্কিট ডায়গ্রামে সব উল্লেখ করেছি বিধায় আলাদা করে পার্টস লিস্ট দিলাম না।![]()
তৈরি করতে যেকোন সমস্যা হলে আমাকে জানান আর দুটি ব্যপারে সাবধান থাকবেন
১. এসি মেইনস ২৫০ ভোল্ট লাইনে ভূলেও হাত লাগাবেননা কিংবা কোন ধাতব বা অন্য পরিবাহী বস্তু দিয়ে টাচ্ করবেননা। নয়তো সেটাই হবে আপনার জীবনের শেষ ভূল।
২. উত্তপ্ত সোল্ডারিং আয়রণ (তাঁতাল) যেন শরীরের কোথাও না লাগে, সাবধান!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy