2 Answers
রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার 1.ত্বকের বলিরেখা দূর করতে 2.চুলের সৌন্দর্যে 3.মেকআপের সময় 4.মেকআপ পরিষ্কার করতে 5.ঠোঁটের যত্নে 6.পায়ের যত্নে 7.ওজন কমাতে 8.ত্বকে ময়েশ্চারাইজ আনতে
অলিভ অয়েল প্রায় সব কাজেই ব্যবহার হয়। সৌন্দর্যের জন্য পুরো বিশ্বজুড়ে খ্যাতি ছিল এক রানীর। তাঁর নাম ক্লিওপেট্রা। তিনি যে রূপচর্চা প্রচলন করেছিলেন, সেটাই কালের পরিক্রমায় আজো চলে আসছে। রূপসী এই নারীর সৌন্দর্য চর্চার ভাণ্ডারের একটি অন্যতম উপাদান ছিল অলিভ অয়েল। সেই সময়ে এত দামী দামী মশ্চারাইজার, ফেস ক্লিঞ্জার ছিলো না। তখন বিশুদ্ধ অলিভ অয়েলই ছিলো রূপচর্চার অন্যতম উপাদান। অনেকেই হয়তো ভেবে থাকেন যে তৈলাক্ত ত্বকে তেল ব্যবহার করলে ত্বকের আরো বেশি ক্ষতি হবে কিংবা ব্রণ উঠবে। কিন্তু অলিভ অয়েলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক কে সজীব করে এবং পরিষ্কার করে। সূর্য রশ্মির ক্ষতির থেকেও ত্বককে রক্ষা করে অলিভ অয়েল। অলিভ অয়েল ব্যবহার করাও খুব সহজ। হাতের তালুতে অল্প করে অলিভ অয়েল নিন। এরপর দুই হাতের তালু ঘষে তেলটা একটু গরম করে নিন। পুরো মুখে তেলটা ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে কিছুক্ষন রেখে দিন। এর পর ফেস ওয়াস বা হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তাহলে, এবার জেনে নেয়া যাক কোন কোন ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করে উপকার পাওয়া যায়। স্ক্রাবার হিসেবে মানুষের ত্বকে প্রতি নিয়তই মৃত কোষ জমে। আর এই মৃত কোষ গুলোর জন্য ত্বক অনুজ্জ্বল দেখায়। মৃত কোষ গুলোকে পরিষ্কার করার জন্য দরকার স্ক্রাবার ব্যবহার করা। অলিভ ওয়েলের সাথে লবণ মিশিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন স্ক্রাবার। সপ্তাহে অন্তত দুই দিন এই পদ্ধতিতে পুরো মুখ, হাত, পা ম্যাসাজ করুন। ধীরে ধীরে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। নখের যত্নে অনেকেই নখ বড় করতে পারেন না। নখ একটু বড় হলেই নখ ভেঙ্গে যায়, ফেটে যায় আরো নানান রকম সমস্যা। তাছাড়া কয়েক দিন পর পরই নখের আশে পাশের চামড়া উঠে। সেগুলো একটু টান খেলেই ব্যথা লাগে। এতো সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটাই সমাধান আছে আর তা হলো অলিভ অয়েল। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অলিভ ওয়েল ম্যাসাজ করে নিন নখে ও এর আশে পাশের ত্বকে। ধীরে ধীরে নখ ভাঙ্গার প্রবণতা কমে যাবে এবং নখ হয়ে উঠবে স্বাস্থ্যজ্জ্বল। চোখের মেকআপ তুলতে যারা চোখের মেকআপ তোলার জন্য আই মেকআপ রিমুভার কিনে থাকেন তাঁরা জানেন সেটা পকেট থেকে কতগুলো টাকা বের করে ফেলে। তাই এতো দামী প্রসাধন ব্যবহার করতে না চাইলে চোখের মেকআপ তোলার জন্য ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এটা সম্পূর্ন প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন। তুলার মধ্যে মাত্র এক ফোলা অলিভ অয়েল নিলেই খুব সহজেই সবটুকু মেকআপ তুলে ফেলা যায়। অলিভ অয়েল দিয়ে চোখের মেকআপ তুললে চোখে সহজে বলিরেখা পরে না এবং চোখের নিচের কালিও কমে। সুন্দর হাত-পা যাদের হাত ও পায়ের ত্বক সুন্দর টান টান না এবং একটু কালচে তাঁরা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে হাতে পায়ে অলিভ ওয়েল মেখে নিন। পায়ে অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে মোজা পড়ে ঘুমিয়ে থাকুন। সকালে উঠেই পার্থক্য বুঝতে পারবেন। নিয়মিত এভাবে অলিভ অয়েল লাগিয়ে ঘুমালে হাত পায়ের ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। নরম ঠোঁট ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা আছে যাদের তাঁরা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এক ফোঁটা অলিভ অয়েল আঙ্গুলে লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। তাহলে আর শুকনো ভাব থাকবে না। নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাবও কমে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy