আমার ল্যাপটপে windows 8 দেওয়া।।এখন আমি ল্যাপটপে কিছু foldor বা document এ pasword দিতে চাই। but আমার কাছে কোন software নাই।software চাড়া কি window 8 এর document এর pasword দেওয়া।যদি যায় তাইলে প্লিজ একটু বলেন!
2987 views

1 Answers

হ্যাঁ, আপনি কোন রকম সফটওয়্যার ছাড়া ফোল্ডারে পাসওয়ার্ড দিতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলি অনুসরন করুন।

১. প্রথমে My Computer এ ক্লিক করে Organize মেনু থেকে Folder and search options এ ক্লিক করুন।  [Folder Options ডায়ালগ ওপেন হবে]
২. এখানে View ট্যাবে ক্লিক করুন।

৩. Hide protected operating system files (Recommended) এর পাশে টিক থাকলে উঠিয়ে দিন।
৪. Apply করে OK করুন।
৫. এবার যে ফাইলগুলি পাসওয়ার্ড দিতে চান, তা একটি ফোল্ডারের ভিতরে রাখুন।
৬. একই ফোল্ডারের ভিতরে একটি টেক্টস ফাইল তৈরি করুন।

৭. টেক্টস ফাইলটি ওপেন করে নিচের কোডগুলি পেষ্ট করে সেভ করুন।
cls 
@ECHO OFF 
title Folder Private 
if EXIST "HTG Locker" goto UNLOCK 
if NOT EXIST Private goto MDLOCKER 
:CONFIRM 
echo Are you sure you want to lock the folder(Y/N) 
set/p "cho=>" 
if %cho%==Y goto LOCK 
if %cho%==y goto LOCK 
if %cho%==n goto END 
if %cho%==N goto END 
echo Invalid choice. 
goto CONFIRM 
:LOCK 
ren Private "HTG Locker" 
attrib +h +s "HTG Locker" 
echo Folder locked 
goto End 
:UNLOCK 
echo Enter password to unlock folder 
set/p "pass=>" 
if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL 
attrib -h -s "HTG Locker" 
ren "HTG Locker" Private 
echo Folder Unlocked successfully 
goto End 
:FAIL 
echo Invalid password 
goto end 
:MDLOCKER 
md Private 
echo Private created successfully 
goto End 
:End
৮. PASSWORD_GOES_HERE এই জায়গায় আপনার পাসওয়ার্ড দিন।
৯. File Save থেকে As... এ ক্লিক করুন।
১০. ফাইলটি locker.bat নামে সেভ করুন। [খেয়াল রাখবেন, ফাইলের শেষে যেন .txt এক্সটেনশন না থাকে]

১১. আগের ফাইলটি মুছে দিন।

১২. locker.bat ফাইলের উপর ডাবল ক্লিক করুন। [তাহলে Private নামে একটি ফোল্ডার তৈরি হবে]

১৩. যে ফাইলগুলি পাসওয়ার্ড দিতে চান, তা এই Private রেখে দিন।
১৪. আবার locker.bat ফাইলের উপর ডাবল ক্লিক করুন। [আপনার কাছে জানতে চাইবে ফোল্ডারটি লগ করবেন কিনা]

১৫. y প্রেস করে Enter দিন। [ফোল্ডারটি লগ হয়ে যাবে]

১৬. এবার ১, ২ ও ৩নং ধাপ অনুসরন করুন এবং Hide protected operating system files (Recommended) এর পাশে টিক দিয়ে দিন।

ব্যাস, আপনার ফাইলটি হাইড হয়ে যাবে। ফাইলটি পুনরায় দেখতে locker.bat ফাইলটিতে ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিন।

2987 views

Related Questions