1 Answers
প্রথমেই - পরিস্কার চুলে ব্যবহার করতে হবে, যাতে বেশি দরকার না পরে এবং ক্রিম চুলের উপর সমান ভাবে লেগে থাকতে পারবে | চুলের গোড়ায় বা মাথার ত্বকে যেন এই ক্রিম না লাগে - এই জন্য হাতের আঙ্গুলে ক্রিম নিয়ে চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কাটতে হবে, শ্যাম্পু করার মত যেন চুলের গোড়া ম্যাসেজ না করা হয় | দরকার হলে আঙ্গুলের মাথায় একটু ক্রিম আলাদা করে নিয়ে চুলের প্রান্ত ধরে টেনে সঠিক স্টাইল করতে পারেন | ঘরে ফিরে এসে এই চুল ধুয়ে ফেলতে হবে, হয় চলন্ত পানির নিচে ৫-৭ মিনিট মাথা ধুতে হবে অথবা পুরো এক গোসল করতে পারেন |
7594 views
Answered