আমি স্থায়ী একটা নিরাপদ ওয়েব সাইট বানাতে চাই। কি করতে হবে এন্ড কার কাছে যাবো? যাতে শক্তিশালী সিকিউরিটি দেওয়া থাকবে। প্লিজ ভালো একটা পরামর্ষ দেন এবং অনুসন্ধান দেন।
3015 views

1 Answers

আপনি যার কাছে থেকেই ওয়েবসাইট তৈরি করান না কেন, হ্যাক না হওয়ার ব্যাপারে কেউ ১০০% গ্যারান্টি দিতে পারবে না। একজন ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ওয়েবসাইট রক্ষনাবেক্ষনে যদি কয়েকটি বিষয় মাথায় রাখেন, তবে হ্যাক হওয়ার সম্ভবনা কমে যাবে। যেমন: ১. SQL injection থেকে বাঁচতে আপনার ওয়েবসাইট ডেভলপ করার সময় SQL Query তে প্যারামিটারাইড কুয়ারি (parameterised queries) ব্যাবহার করুন। ২. ইরর ম্যাসেসগুলি পরিকল্পিকভাবে পরিদর্শন করুন। ৩. ক্রস সাইট এটার্কের ব্যাপারে সচেতন হোন। ৪. সার্ভার সাইড ভেলিডেশন এবং ফর্ম ভেলিডেশনের ব্যাপারে সচেতন হোন। ৫. আপনার সার্ভার লগইন তথ্য (যেমন: ইউজার নেম, পাসওয়ার্ড) শক্তিশালী করুন। ৬. আপনার সাইটে যদি ফাইল আপলোডের সুবিধা থাকে, তবে এব্যাপারে শক্তিশালী ফিল্টার ব্যাবহার করুন। ৭. নিরাপত্তায় SSL (Secure Sockets Layer) ব্যাবহার করুন। ৮. আপনার ওয়েবসাইটটি যদি CMS (content management system) বেইজড হয়ে তবে নিয়মিত অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যার আপডেট করে এমন সার্ভারে আপনার সাইটটি আপ করুন। ৯. ওয়েবসাইটের নিরাপত্তায় Website security tools ব্যাবহার করুন। উপরোক্ত সকল বিষয় মাথায় রেখে যে কারো কাছ থেকে সস্তায় ওয়েবসাইট না বানিয়ে প্রফেশনালী যারা কাজ করে, তাদের কাছ থেকেই সাইট বানানো ভাল। এতে আপনার সাইটের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি সাইট বানানোর পরেও যেকোন সমস্যায় দ্রুত নির্ভরযোগ্য সহযোগিতা পাবেন।

3015 views

Related Questions