কীভাবে পড়ালেখায় মন বসানো যাবে এবং অধিক সময় পড়া যাবে?

আমি দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ি| সম্প্রতি আমি পড়ালেখায় মন বসাতে পারছি না | ফলে, প্রচুর সমস্যা হচ্ছে| প্রশ্ন হচ্ছে, কীভাবে পড়ালেখায় মন বসাতে পারি এবং অধিক সময় পড়তে পারি?
2787 views

2 Answers

১. পড়তে বসার আগে একটু চিন্তা করুন- কী পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন। যেমন, এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী। ২. বিষয়ের বৈচিত্র্য রাখুন। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন। ৩. এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথমভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে, যে পড়াটা দিনে ১ ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘণ্টা লাগছে। তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো বিকালের দিকেই পড়ুন। পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ রাতে পড়তে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন। ৪. একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে, একটানা ২৫ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি ৫০ মিনিট পড়ার পর ৫ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন। কিন্তু এ বিরতির সময় টিভি, মোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না যা হয়তো ৫ মিনিটের নামে দুঘণ্টা নিয়ে নিতে পারে। ৫. মনোযোগের জন্যে আপনি কোন ভঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ। সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন।

2787 views Answered

আপনি চিন্তা করুন আপনার লক্ষ্যটাকে নিয়ে। জীবনে সফল হতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। পডাশোনা না করলে আপনি আপনার কাঙ্খিত সাফল্যে পৌছাতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন সময় গেলে সাধন হবে না। আপনি সময়ের কাজ সময়ে না করলে সফল হতে পারবেন না। একথাগুলো একটু চিন্তা করে পডাশোনায় মনোযোগ দিন।ধৈর্য হারাবেন না, নিয়মিত পডাশোনা চালিয়ে যান। তবে মনোযোগ সহকারে পডতে হবে। মাঝে মাঝে ছোট্ট ব্রেক নিয়ে আবার শুরু করুন।

2787 views Answered

Related Questions

Next steps