আমাকে এই ওয়েব সাইট বিষয়ে জানতে সাাহায্য করুন?

অামি এই ওয়েব সাইটে অাজ একদিন হলো জয়েন করছি।অামি এখানে প্রশ্ন করতে পারতাছি, কিন্তু উওর ও মতামত প্রদান করতে পারছি না। এখন অামাকে একটু সাহায্য করুন এ ব্যপারে।কিভাবে কি করবো?নিদেশনা বলিটা একটু বলেন।
2553 views

1 Answers

বিস্ময়ে আপনাকে স্বাগতম। বিস্ময় একটি প্রশ্ন-উত্তর সাইট। এখানে আপনি আপনার মনের গভীরে লুকিয়া থাকা যেকোন প্রশ্ন করে উত্তর পেতে পারেন। আবার আপনার জানার মধ্যে অন্য কারো প্রশ্নে উত্তর দিয়ে তাকে সহযোগীতা করতে পারেন। এছাড়া সর্বোচ্চ সংখ্যক সঠিক ও মানসন্মত উত্তর দিয়ে প্রতি মাসে জিতে নিতে পারেন একটি মাইক্রোসফট লুমিয়া ব্র্যান্ডের স্মার্টফোন। বিস্ময়ে নতুন যোগদান করার সাথে সাথে ৫০ পয়েন্ট দেয়া হয়। এই পয়েন্ট ব্যাবহার করে আপনি প্রশ্ন করতে পারবেন। প্রতি প্রশ্ন করার জন্য ১ পয়েন্ট করে কাটা হবে। আবার অন্য কারোর প্রশ্নে উত্তর দিলে ৩ পয়েন্ট করে যোগ হবে। এভাবে উত্তর দিয়ে আপনি পয়েন্ট বাড়াতে পারবেন এবং মাস শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীকেই দেয়া হবে মোবাইল ফোন। এছাড়া বাকি স্থান অর্জনকারীদেরও নিরাশ হওয়ার কারন নেই। কারন পরের ছয়জনও পাবেন সন্মাননা পুরষ্কার। আরো বিস্তারিত জানতে পারবেন নিচের লিংক থেকে: https://www.bissoy.com/qa/225526/ বিস্ময়ে পয়েন্ট যত বাড়তে থাকবে, সুযোগ-সুবিধাও তত বাড়তে থাকবে। যেমন: এই মুহূর্তে আপনি কেবল প্রশ্ন করার সুবিধাটি পেয়েছেন। আপনার একাউন্টটি কন্টিনিউ করে প্রশ্ন করতে থাকলে কিছু দিন পরে উত্তর দেওয়ার সুবিধা পাবেন। আপনার পারফরমেন্স-এর উপর ভিক্তি করে এভাবে একে একে আপনার সুবিধাসমূহ বৃদ্ধি করা হবে। আপনি যে যে সুবিধা পেতে পারেন: - প্রশ্ন জিজ্ঞাসা - উত্তরে ভোট প্রদান করা - অসম্মত ভোটপ্রদান - যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা - যে কোন প্রশ্ন সম্পাদনা - যে কোন উত্তর সম্পাদনা - যে কোন মন্তব্য সম্পাদনা - Editing posts silently - যে কোন প্রশ্ন বন্ধ করা - যে কোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা - অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন - Viewing who voted or flagged posts - পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান - যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা বিস্ময়ে বিভিন্ন বিষয়ের উপর ভিক্তি করে ব্যাজ প্রদান করা হয়, যা আপনি আপনার প্রোফাইলের নিচে দেখতে পারবেন। যেমন: আপনি নিজের ছবি আপলোড করলে 'ছবি' নামক ব্যাজটি পাবেন বা ইমেইল ভেরিফিকেশন করলে 'যাচাইকৃত মানব' নামক ব্যাজটি পাবেন। তবে মনে রাখবেন, বিস্ময় উত্তরের মানে বিশ্বাসী, সংখ্যায় নয়। একটি সঠিক, সুন্দর, মানসন্মত ও তথ্যবহুল উত্তরই বিস্ময় আপনার কাছ থেকে আশা করে। যেকোন ধরনের অনৈতিক কার্যকলাপের সম্পূর্ণ বিপক্ষে বিস্ময়। বিস্ময়ের নীতিমালাগুলি পড়তে নিচের লিংকটি দেখতে পারেন: https://www.bissoy.com/terms আপনার যেকোন জানার প্রয়োজনে বিস্ময় আছে আপনার পাশে। বিস্ময় নিয়ে কোন মতামত বা অভিযোগ থাকলে জানাতে পারেন নিচের লিংকে: https://www.bissoy.com/feedback বিস্ময়ে আপনার যাত্রা শুভ হোক।

2553 views Answered

Related Questions

Next steps