একটি ব্যাতিক্রম বিদায়ী ভাষণ চাই?
2 Answers
প্রথমত আপনি মঞ্চে আরোহণ করে সবাইকে সালাম শ্রদ্ধা জানাবেন তারপর শুরু করবেন বিদায়ী ভাষণ "তব বিদায়ের প্রান্তরে এসে দাঁড়াতে হয় মোরে বারে বারে" হ্যাঁ সত্যিই আজ এই বিদায় শব্দটি যেন আরো কোন তিন অক্ষরের একটা শব্দ নয়,যেন বুকের উপর একটা পাহাড় চেপে পড়া, আজ সত্যিকারে বুঝতে পারছি বিদায় কি,আর অনুভব করতে পারতেছি এর গভীরতা,আজ এমন একটি দিন যেদিন এ বিদায় দিতে হবে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই-বোনদের, ভুলে যেতে হবে তাদের স্নেহের শাসন আর ভালোবাসায়, বাস্তবতার কাছে আজ আমাদেত হার মানতে হচ্ছে,যাদের পদ-চারণায় এই বিদ্যালয় প্রাংগণ পেয়েছিল সস্তিত :নি:শ্বাস আজ তাদের কে বিদায় দিতে হবে, "যেতে নাহি দিতে চাই,তবু যেতে দিতে হয়" এই বাক্যের কাছে নতি স্বীকার করে আজ তোমাদের বিদায় দিতে হবে,জীবনের তাড়নায়,আর সামনে এগুনোর পথে প্রশস্ত করতে,ভাইয়া-আপুরা আমরা তোমাদের ভালোবাসায় সিক্ত, জানিনা কতটুকু সন্মান দিতে পেরেছি তোমাদের, যদি মনের অজান্তে কখনো কষ্ট দিয়ে থাকি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ আমাদের,আর তোমাদের জন্য রইল শুভ কামনা, তারপর সালাম জানিয়ে বক্তব্য শেষ করবেন।
বিসমিল্লাহির রহমানির রাহিম, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদের কে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা । অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে দীর্ঘ শিক্ষাজীবনে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণের যদি কোনো শিক্ষক/শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সমস্ত ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সাথে ছোট ভাইদের বলবো তোমরা কখনো শিক্ষক/শিক্ষিকার সাথে খারাপ আচরন করবে না । পরিশেষে আমি এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy