4 Answers
ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউন। (সূরা বাক্বারা : আয়াত ১৫৬)। অর্থ : আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তাঁর সান্নিধ্যে ফিরে যেতে হবে। এ দোয়াটি পাঠ করলে একদিকে যেমন অসীম সওয়াব পাওয়া যায় আবার অর্থের দিকে খেয়াল করলে বিপদের সময় আন্তরিক প্রশান্তি লাভ করা যায় এবং তা থেকে উত্তরণ সহজ হয়। সুতরাং মানুষ তার মনের একান্ত সৎ কামনা বাসনা, চাওয়া-পাওয়া তথা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার জন্য আল্লাহর শিখানো ভাষায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জবান মুবারকের হাদীসের বর্ণনায় আমল করলে আল্লাহ তাআলা মানুষের সকল প্রকার নেক মাকসেদ পূরণ করতে পারেন।
আল্লাহর কাছে কোন প্রার্থনা করতে চায়,
তার উচিত, প্রথম দরূদ পাঠ করা এবং দরূদ
দ্বারা দোয়া শেষ করা কেননা, আল্লাহ
আবু সোলায়মান
উভয় দরূদ কবুল করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন : যখন তোমরা
আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরূদ
পাঠ কর। আল্লাহর শান এরূপ নয় যে, কেউ
তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ
করবেন এবং অপরটি করবেন না।
সূরা এখলাছ তিনবার পাঠ করে আল্লাহ্’র
দরবারে দোয়া করলে আল্লাহ্ নেক আশা
পূর্ন করেন।
যে ব্যক্তি দৈনিক এশার নামাজ পর এই পাক
নামটি ইয়া জাহিরু ১০০বার পাঠ করে তার
মনের সকল নেক বাসনা পূর্ণ হয়।
সূত্র:প্রতিদিনের আমলের কিতাব।
দুইটা আ'মল আমার জানা আছে- "ইয়া ওয়াক্বীলু" আল্লাহর এই নামটি দৈনিক ৯৭ বার নির্দিষ্ট কোনো সময়ে পাঠ করুন। "ইয়া মুক্বছিতু" নামটি দৈনিক ৭ বার পাঠ করুন। বেশি বেশি নফল নামাজ পড়ুন আর ধৈর্যসহকারে পবিত্র মনে দোয়া করুন।
আবু সোলায়মান দারানী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোন প্রার্থনা করতে চায়, তার উচিত, প্রথম দরূদ পাঠ করা এবং দরূদ দ্বারা দোয়া শেষ করা কেননা, আল্লাহ উভয় দরূদ কবুল করেন। সূরা এখলাছ তিনবার পাঠ করে আল্লাহ্'র দরবারে দোয়া করলে আল্লাহ্ নেক আশা পূর্ন করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy