3 Answers

অনলাইনে অর্থ উপার্জনের জন্য নানা রকম উপায়
রয়েছে। অনেকেই ফ্রিল্যান্সিংযের মাধ্যমে আয়
করছে আবার কেউবা করছে ব্লগিং। নিজের সাইটে
ব্লগিং করে অনেকেই গুগল আ্যডসেন্সের
কল্যাণে বেশ ভাল অংকের অর্থ উপার্জন
করছেন। তবে আপনি চাইলে আপনার লেখাটি অন্য
কোন সাইটের জন্য লিখেও আয় করতে পারেন।
অনলাইনে এমন অসংখ্য সাইট রয়েছে যাদের
সাইটে আর্টিক্যাল লেখার মাধ্যমে আয় করা যায়।
সাইটভেদে আর্টিক্যালের মূল্য ১-৩০ ডলার পর্যন্ত
হতে পারে। সুতরাং আপনার লেখালেখির হাত যদি ভাল
থাকে তাহলে আপনিও করতে পারেন এ আর্টিক্যাল
লেখার কাজটি।
Squidoo. http://hubpages.com
আর্টিকেল লিখে অর্থ উপার্জনের জন্য একটি
নির্ভরযোগ্য সাইট স্কুইডো। সারা বিশ্বব্যাপী এই
সাইটটির জনপ্রিয়তা রয়েছে। সুতরাং এই সাইটের
ভিজিটর সংখ্যাও প্রচুর। এখানে আপনি যে কোন
বিষয়বস্তুর উপর ভিত্তি করে আর্টিক্যাল লিখতে
পারেন। স্কুইডো সাইটে আর্টিক্যালগুলি
লেন্সেস (Lenses) নামে পরিচিত। যখনই আপনি এ
সাইটে কোন আর্টিক্যাল বা লেন্স পোস্ট
করবেন এবং সেটি প্রকাশিত হবে, তখন আপনার
আর্টিক্যালের বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ বা সাইট
কতৃক নির্ধারিত বিজ্ঞাপনগুলি ঐ পেজে প্রদর্শিত
হবে।
ঐ বিজ্ঞাপনগুলি বিভিন্ন প্রোডাক্টের, যেগুলি মূলত
আমাজন, ইবে ও অন্যান্য ইকমার্স সাইটের যা স্কুইড
তাদের এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে বিক্রি
করে থাকে। আপনার লেন্সে ঐ বিজ্ঞাপনগুলি
প্রদর্শনের মাধ্যমে স্কুইডো যে পরিমান অর্থ
আয় করবে তার অর্ধেক এটি আপনাকে প্রদান
করবে। আপনি আপনার উপার্জনের টাকা পেপাল বা
স্কুইডোর নির্ধারিত অন্যান্য পেমেন্ট সিস্টেমের
যেকোন একটির মাধ্যমে তুলতে পারবেন।

আর ইংরেজী আর্টিকেল লিখতে না পারলে বাংলায় লিখে আয় করুন এই সাইটে bissoy.com এ লিখে আয় করা যায়। বিস্তারিত দেখুন লিখুন একবার, আয় করুন আজীবন!  

3372 views

আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি। এইসকল কাজগুলি ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের উন্নত ধরনের কাজ করারও ব্যাবস্থা আছে আউটসোর্সিং জগতে। কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব‌্যাবসায়ী সাধারণ মানুষকে ধোকা দিয়ে নানা পদ্ধতির মাধ্যমে আউটসোর্সিং করে আয় করার সহজ উপায়ের নামে মানুষকে ধোকা দিচ্ছে। বাস্তবে উপরে উল্লিখিত কাজগুলো অথবা এইরকম কারিগরি কাজে দক্ষতা থাকলেও কেবল আউটসোর্সিং জগতে ভাল আয় করা সম্ভব। কোনপ্রকার দক্ষতা ছাড়া এবং আউটসোর্সিং সম্পর্কে ভাল জানাশোনা না থাকলে ধোকা খাওয়া ছাড়া আর কোন উপায় নাই। তাই আগে কাজ করার জন্য নিজেকে তৈরী করেন, তারপর এই পেশায় আসুন। ছোট্র করে বলে রাখি, আপনি যে কাজই জানেন, তা যদি মানুষের কাজে আসতে পারে বলে আপনার মনে হয়, মনে রাখবেন অনলাইনের মাধ্যমে এই কাজটুকু করেই আপনি আয় করতে পারেন। শুধু দরকার সঠিক দিক নির্দেশনা, এবং যে কাজটুকু করবেন তা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। বিঃদ্র:-কপি করাহয়েছে।

3372 views

সাধারণত ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে, আবার প্রতারণার ফাঁদও আছে। তাই সাবধানতার সঙ্গে বুঝেশুনেআপনাকে পথ চলতে হবে। এখন ঘরে বসেই একজন মাসে আয় করতে পারবেন ১৫ হাজার থেকে কমপক্ষে লাখ টাকা। তবে এক ক্লিকে এককোটি ডলার বা সাইন আপ করেই ৫০ হাজার ডলার নিয়ে নিন, এমন কিছু এখানে পাবেন না। প্রথমেই বলে নিচ্ছি, যারারাতারাতি বড়লোক হতে চান, তারা মূল্যবান সময় নষ্ট করবেন না আমার লেখা পড়ে। মনে রাখবেন, PTC, Add Click, MLM-এর মাধ্যমে অর্থ ইনকাম ক্ষণস্থায়ী ও প্রতারণার একটা অভিনব পদ্ধতি। স্থায়ী ও সারাজীবনের জন্যইনকামের ব্যবস্থা কীভাবে করা যায়, আপনারা জেনে রাখবেন, অনলাইনে কয়েকটি বিষযে দক্ষ লোকের অনেক মূল্য রয়েছে। এগুলো হলো—ওয়েবডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল এপস্, গেম ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং অ্যান্ড ইনফরমেশনসিসটেম, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, গ্রাফিক ডিজাইন, এনিমেশন, কাস্টমার সার্ভিস, সার্চ ইঞ্জিনঅপটিমাইজেশন বা এসইও। তাই আপনি এই কাজ গুলো মধ্যে যেকোন টা শিখে অনলাইনে কাজে নেমে পরতে পারেন । এরজন্য (upwork,frelancer,elamce etc) বিভিন্ন সাইট রয়েছে যেখানে প্রচুর পরিমানে কাজ পাবেন ।

3372 views

Related Questions