জমি রেজিস্টার?

বসত বাড়ি ক্রয় করার ক্ষেত্রে কি কি যাচাই করতে হবে. অনেক বছর খাজনা দেওয়া হয়না. ভবিষ্যতে যাতে সমস্যা না হয় কি করনীয়
2944 views

2 Answers

আপনি যে জমি ক্রয় করতে চান তার দাগ নাম্বার নিয়ে উপজেলা ভূমি অফিসে গিয়ে বি আর এস খতিয়ান উঠান। ওখানে দেখুন কে এর মালিক। যে এই জমির বৈধ মালিক তার নিকট থেকে জমি ক্রয় করে রেজিষ্ট্রি করে নিন।

2944 views Answered

রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় তথ্য: জমি রেজিস্ট্রি করতে বিক্রিত জমির পূর্ণ বিবরণ উল্লেখ থাকত হবে। দলিলে দাতা-গ্রহীতার পিতা- মাতার নাম, পূর্ণ ঠিকানা এবং সাম্প্রতিক ছবি সংযুক্ত করতে হবে। যিনি জমি বিক্রয় করবেন তার নামে অবশ্যই নামজারী (মিউটেশন) থাকতে হবে (উত্তরাধিকার ছাড়া)। বিগত ২৫ বছরের মালিকানা সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ ও সম্পত্তি প্রাপ্তির ধারাবাহিক ইতিহাস লেখা থাকতে হবে। সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির চারদিকের সীমানা, নকশা দলিলে থাকতে হবে। দাতা কর্তৃক বিক্রিত সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করেনি মর্মে হলফনামা থাকতে হবে। জমির পর্চাসমূহে (সি.এস, এস. এ, আর.এস) মালিকানার ধারাবাহিকতা থাকতে হবে। বায়া দলিল (প্রয়োজনীয় ক্ষেত্রে) থাকতে হবে। রেজিস্ট্রেশনের জন্য যা যা প্রয়োজন: ১. দলিলের ২ কপি ড্রাফট ২. প্রত্যেকের ২ কপি ছবি ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৪. খাজনার দাখিলা বা রশিদ ৫. মিউটেশন সংক্রান্ত কাগজাদি (মিউটেশন পড়চা, ডিসিআর ইত্যাদি)

2944 views Answered

Related Questions