একটা প্রজেক্ট তৈরী করতে চাই প্লিজ হেলপ?
1 Answers
আপনি নিচের পদ্ধতিটি ব্যাবহার করতে পারেন।
উপকরন:
১. Pipe: একটি প্লাস্টিকের পাইপ। (পানির ট্যাংকির দিগুন সাইজের)
২. Ball: একটি প্লাস্টিকের বল।
৩. Stand: একটি প্লাস্টিকের দন্ড।
৪. Metal (B): একটি ধাতক পাত।
৫. Metal (A): কিছু ধাতব দন্ড।
৬. Wire: তার।
৭. Light: বাল্ব।
কার্যপদ্ধতি:
পানির উচ্চতা কম বা বৃদ্ধির সাথে সাথে প্লাস্টিকের বলটিও নিচে বা উপরে উঠা-নামা করবে। এই পদ্ধতিটি কাজে লাগিয়ে সিস্টেমটি বানাতে হবে। চিত্রের মতো করে বলের সাথে প্লাস্টিকের দন্ডের সাহায্যে ধাতক পাতটি যুক্ত করতে হবে। আর পানির লেভেলের সাথে স্কেল করে ধাতব দন্ডগুলি যুক্ত করতে হবে। এখানে কারেন্টের তারের এক প্রান্ত ধাতব পাতের সাথে যুক্ত থাকবে আর লেভেন নির্দেশক বাল্বগুলির তারের সাথে ধাতব দন্ডগুলি যুক্ত থাকবে।
পানির উচ্চতা কম-বৃদ্ধির সাথে সাথে বলটি উঠা-নামা করবে। ফলে ধাতব পাতটিও উঠা-নামা করবে। ফলে ধাতব পাতটি যখন যে অবস্থানে থাকবে, সে অবস্থানের ধাতব দন্ডের সাথে যুক্ত হয়ে সার্কিট পূর্ণ করবে। ফলে ওই স্থানের জন্য নির্ধারিত বাল্বটি জ্বলতে থাকবে। এতে বোঝা যাবে যে পানি এখন কোন অবস্থানে আছে।
আশা করি বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে মন্তব্য করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy