সকালে ওঠার কি কোন কৌশল আছে?

সামনে আমার ssc পরিক্ষা আর আমি এখনো সকাল ৮ পর্যন্ত ঘুমাই। ফলে আমার পড়ালেখার অনেক ক্ষতি হয়
7853 views

4 Answers

ওঠার কৌশল হিসেবে পরীক্ষার আগে এ ক'টা দিন বিকালে ২ ঘন্টা ঘুমান। রাত ১২:০০ পর্যন্ত পড়বেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতানুযায়ী বেশি রাতের পড়া মনে থাকেনা। মোবাইলে ৬:০০ টা'র অ্যালার্ম দিয়ে রাখুন। উঠি উঠি না করে সর্বশক্তি দিয়ে এক লাফে উঠে পড়ুন :P...... আর উঠে আগে নামাজ পড়ুন তারপর পড়তে বসুন।

7853 views Answered

সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, অনেকের কাছে যুদ্ধজয়ের মতই কঠিন কাজ। এই কঠিন কাজটিকেও সহজ করে ফেলতে পারবেন শুধুমাত্র কিছু নিয়ম মেনে চললে। আগে আগে ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠার সহজ উপায় হল তাড়াতাড়ি বিছানায় যাওয়া । রাতে ১০টা কিংবা ১১টার মধ্যেই শুয়ে পড়ুন, যদি আপনার ঘুম না আসে তাও। আপনার যদি রাত জেগে টিভি দেখা কিংবা নেট ব্রাউজ করার অভ্যাস থাকে, তাহলে নতুন এই নিয়মটির চর্চা শুরু করুন, দেখবেন একদিন আপনার সকালে উঠার অভ্যাস তৈরি হয়ে গেছে, তাতে যত সময়ই লাগুক না কেন। অ্যালার্ম ঘড়িকে দূরে রাখুন আমরা অনেকেই অ্যালার্ম ঘড়িকে বিছানার কাছে রেখে ঘুমাই, ফলে অনেক সময় অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেলেও আমরা অ্যালার্মটি বন্ধ করে আবার ঘুমিয়ে যাই। এর ফলে সকালে উঠতে আমাদের দেরি হয়ে যায়। এজন্য আপনার অ্যালার্ম ঘড়িটি বিছানা থেকে বেশ দূরে রাখুন, যাতে আপনাকে বিছানা থেকে উঠে অ্যালার্ম অফ করতে হয়, আর বিছানা থেকে উঠার পর দেখবেন পুনরায় আর বিছানায় যেতে ইচ্ছে করছে না। এমন কোন অ্যালার্ম ঘড়ি ব্যবহার করবেন না, যা আপনাকে রাগিয়ে তুলতে পারে। বিকল্প হিসেবে মোবাইল ফোনের রিংটোন বা অ্যালার্ম টোন ব্যবহার করতে পারেন। পর্দা সরিয়ে দিন আপনার রুমে সূর্যের আলো প্রবেশ করতে দিন। অ্যালার্ম বন্ধ করার সাথে সাথেই শোবার ঘর ত্যাগ করুন। মন না চাইলে নিজেকে বাধ্য করুন। এমন কোন কাজ করুন, যা আপনাকে পুনরায় বিছানায় যেতে নিরুৎসাহিত করবে যেমন- দাঁত ব্রাশ করতে কিংবা চা বানাতে পারেন। এতে আপানার ঘুম ঘুম ভাবটা কেটে যাবে। নিজেকে পুরস্কৃত করুন এক কাপ চা অথবা সুস্বাদু নাস্তা হতে পারে সময়মত সকালে উঠার পুরস্কার।প্রতিদিন ঘুম থেকে উঠার পর নিজের পছন্দের যেকোনো একটি কাজ নিয়মিত করুন, সেটা হতে পারে যোগ ব্যায়াম, মেডিটেশন কিংবা জগিং...

7853 views Answered

সকালে ঘুম থেকে উঠতে হলে একটু তারাতারি ঘুমাতে যান। সকালে যখন আপনার দেয়া এলার্ম বাজবে তখন এলার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পডতে ইচ্ছে করে।এক্ষেত্রে আপনি শুয়া অবস্হাই মুখ বন্ধ করে নাক চেপে ধরে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনি থাকতে পারেন। এতে আপনার শরীরের প্রতেকটি অঙ্গই সজাগ হবে। তখন আপনার ওঠে পডতে মনে চাইবে। এটা আমার না সাইন্সের কথা।

7853 views Answered

দেখা যায় কি এলারম দেওয়ার পর ও আমরা সকালে ঘুম থেকে উঠিতে পারিনা,আপনি ধর্মীয় অনুশাসন মেনে চলুন,এশার এর নামাজ পড়ে,ফজরের নামাজ পড়ার নিয়ত রাখুন মনে,ঘুমানোর আগে দোয়া পড়ে ঘুমান,আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি,আপনি আযান শুনে ৮০%ঘুম থেকে উঠতে পারবেন,যা এলারম দিয়ে সম্ভব নয়

7853 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps