এটা কি কোন সমস্যা?

পায়ের উপর ভর করে বসলে বা পায়খানার সময় চাপ দিলে জরায়ুর মুখ বের হয়ে আসে। আগে এই সমস্যাটা ছিল না? কি কারনে হল বা এটা কি কোন মেজর সমস্যা কি না। এটার প্রতিকার কি জানালে উপকৃত হব।
2746 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

হ্যাঁ, এটা একটা সমস্যা, একে ইউটেরাইন প্রলাপ্স বলে। বয়স দিলে চিকিৎসাটি বলতে পারতাম।তবে যদি বয়ষ্ক হয় তবে জরায়ু এক্ষত্রে কেটে ফেলাই ভালো। তবে প্রসারী বা ভ্যাজাইনাল প্যাক ব্যাবহার করে একটু ভাল থাকা সম্ভব।যদি ব্যাথা হয় তাহলে ওটা হাত দিয়ে ভিতরে ঢুকে দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে ব্যাথা উপশম হবে। বিস্তারিত চিকিৎসার জন্য একজন গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিন।

2746 views Answered

Related Questions

আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব?
4 Answers 7373 Views

Next steps