1 Answers
দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নেওয়া হবে। আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা হত। এনটিআরসিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করে প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার পরের দিন কলেজ পর্যায়ের প্রিলিমিনারি হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিণ্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ অন্য কাগজপত্র এনটিআরসিএ-তে জমা দিতে হবে। আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হবে। ২০০৫ সাল থেকে এনটিআরসিএ এই পরীক্ষা নেওয়া শুরু করে। আগে এই সনদের মেয়াদ পাঁচ বছর থাকলেও ২০১৩ সালের ১৩ জুন সনদের মেয়াদ আজীবন করে সরকার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy