1 Answers
ফুলের যে অক্ষের ওপর বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক বিন্যাস থাকে তাতে পুষ্পাক্ষ বলে। পুষ্পাক্ষের কাজ : পুষ্পকে কাণ্ডের সঙ্গে যুক্ত রাখা, পুষ্পের স্তবগুলোকে ধারণ করা এবং স্তবক ও কাণ্ডের মধ্যে খাদ্য আদান-প্রদান করা। বৃতি : ফুলের সবচেয়ে বাইরের স্তবকটিকে বৃতি বলে। বৃতির ছোট ছোট অংশ বৃত্যাংশ বলে। বৃতি সাধারণত সবুজ বর্ণের হয়। কোন কোন বৃতির নিচে সবুজ বর্ণের আর একটি বৃতির অতিরিক্ত স্তবক থাকে তাকে উপবৃতি বলে। জবা ফুলে উপবৃতি আছে। বৃতির কাজ : ঝড়, বৃষ্টি, তাপ প্রভৃতি থেকে ফুলের কুঁড়িকে রক্ষা করে। সবুজ রঙের বৃতি পাতার মত খাদ্য তৈরি করতে পারে এবং রঙিন বৃতি পরাগায়নে সাহায্য করে। দলমন্ডলঃ ফুলের বাইরের দিকের এ সবুজ স্তবটিকে বৃতি বলে। বৃতির পর ভিতরের দিকে লম্বা ফানেলের মত যে অংশটি আছে তা হচ্ছে দলমন্ডল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy