2 Answers
প্রোগামিং শেখার জন্য নিজের ইচ্ছাশক্তিটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার যদি তীব্র ইচ্ছা থাকে তবে যেকোন পরিবেশ ও শিক্ষাগত যোগ্যতায় আপনি প্রোগামিং-এ দক্ষতা অর্জন করতে পারেন। প্রোগামিং শেখার জন্য আপনাকে কোথাও যেতেই হবে, এমন কোন কথা নেই। আপনি ঘরেই বসেই প্রোগামিং শিখতে পারেন এবং আমার মতে সেটাই সবচেয়ে উত্তম। এখন অনলাইনে প্রচুর কনটেন্ট পাওয়া যায়। আপনি সেগুলি ফলো করতে পারেন। যদি প্রোগামিং-এ বিন্দুমাত্র নলেজ না থাকে, তবে প্রাথমিক পর্যায়ে কারো সাহায্য নিতে পারেন। সেটি ব্যাক্তিগত অথবা ট্রেনিং সেন্টার, যেকোনটি হতে পারে। ট্রেনিং সেন্টারে আপনার প্রোগামিং-এর হাতেখড়ি দিবে, কিন্তু দক্ষ প্রোগামার আপনার নিজেকেই হতে হবে। এর জন্য প্রচুর কোডিং করতে হবে। তবে তার আগে আপনি নিজে সিদ্ধান্ত নিবেন যে আপনি কোন প্লাটফরমে কাজ করবেন। কারন, অনেক ধরনের প্রোগামিং ল্যাংগুয়েজ আছে। এর মধ্যে যেটির চাহিদা বেশি বা আপনার কাছে যেটি ভাল লাগবে, সেটি নিয়েই কাজ করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলি, আপনাকে লজিক বুঝতে হবে, দ্রুত কোন সমস্যা সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে এবং অবশ্যই অবশ্যই প্রচুর প্রাকটিস করতে হবে। তবেই একজন দক্ষ প্রোগামার হতে পারবেন। আপনি নিচের সাইটগুলি থেকে প্রোগামিং শেখার ব্যাপারে বড় ধরনের সাপোর্ট পাবেন: ১. http://www.shikkhok.com ২. http://www.w3schools.com ৩. http://www.techtunes.com.bd এছাড়া যদি মনে করেন যে একা একা সম্ভভ না, তবে কোন ভাল ট্রেনিং সেন্টার থেকে একটা কোর্স করে নিতে পারেন। আমার জানা মতে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত BASIS এ ভাল ট্রেনিং করায়। সেখানে যোগাযোগ করে দেখতে পারেন।
প্রোগ্রামিং শেখার জন্য গুটি কয়েক জিনিস প্রথমেই আপানার জানা দরকার তা হলঃ
কম্পিউটারের ফান্ডামেন্টাল নলেজ।
ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
এরপর আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কোন ধরণের প্রোগ্রামিং শিখবেন? বেশিরভাগ প্রোগ্রামাররাই এক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করার জন্য পরামার্শ দিয়ে থাকেন।
এবার আপনি ওয়েব সাইটে বিভিন্ন প্রোগ্রামিং এর বই পাবেন ডাউনলোড করে পড়তে পারেন, এছাড়া বিভিন্ন প্রতিষ্টানে ভর্তি হবে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy