আমার ছোট শিশুকে ফ্রুটস জাতীয় কোন খাবারই খাওয়াতে পারছিনা?

আমার ছেলের বয়স এক বছর ৪ মাস, সে আপেল আঙ্গুর, কমলা খেতে অত্যন্ত ভালবাসে, তাই আমি প্রতিদিন অফিস থেকে আসলে তার জন্য একটা হলেও উক্ত ফল জাতীয় খাবার আনতে হয়, নতুবা আমার সাথে অভিমান করে বসে, কিন্তু আনলেও সমস্যা আপেল কমলা খেলে সাথে সাথে ঠান্ডা জনিত কারনে কাঁশতে থাকে, সর্দি হয়, রাতে ঘুমাতে পারেনা। তাছাড়া অন্য খাবার তেমন খেতে চায়না, যেমন ভাত, চা, রুটি ইত্যাদি, এখন প্রশ্ন হলো আপেল কমলা আঙ্গুল জাতীয় ফল গুলো এই ঠান্ডা দিনে কিভাবে খাওয়াই?
2918 views

2 Answers

শিশুদের তোষামোদ করে না খাওয়ানোটাই শ্রেয়।আগে বুঝুন শিশু কি জাতীয় খাবার খেতে চায়।সেই জাতীয় ভাল খাবার খাওয়ান।

2918 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

এই ঠান্ডার দিনে আঙ্গুর আর কমলা যত কম সম্ভব খাওয়াবেন কারন এতে ঠান্ডা লাগবে।আপেল খেলে ঠান্ডা লাগবে না।তাই আপেল ও অন্য ফল খাওয়াতে পারেন। এসময় বাচ্চারা খিচুড়ি পছন্দ করে কাজেই প্রতিদিন বিভিন্ন স্বাদে খিচুড়ি খাওয়াতে পারেন, এতে অনেক পুষ্টি পাবে।এই ঠান্ডায় কমলা, আঙ্গুর যেমন পুষ্টির যোগান দিবে তেমনি অসুখের ও কারন হতে পারে। কাজেই এসময় বেশী কমলা,আঙ্গুর নয়।

2918 views Answered

Related Questions

Next steps