স্বপ্নদোষ না হলে বা কম হলে কি কোনো সমস্যা?

যারা হস্তমৈতুন করেনা তাদের অতিরিক্ত বীর্য কিভাবে বের হয় যদি তাদের স্বপ্নদোষ না হয়??? সব পুরুষদের কি নিয়মিত স্বপ্নদোষ না হলে কি কোনো সমস্যা???
10453 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

যারা অবিবাহিত এবং হস্থমৈথুন করেনা তাদের মাসে সাধারনত দু একবার স্বপ্নদোষ হবে এটাই স্বাভাবিক। পুরুষের সর্বদা শুক্রাণু উৎপাদন হয় এবং যদি তা ব্যায় না হয় তাহলে স্বপ্নদোষ হবেই ।যদি কারো না হয় তাহলে বুঝতে হবে তার শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে গেছে।

10453 views Answered

স্বাভাবিকভাবে স্বপ্নদোষের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। কিছু পুরুষের টিনএজারদের মতো বেশিসংখ্যক স্বপ্নদোষ হয়, আবার অনেক পুরুষের একবারও হয় না। সাধারণত মাসে ৩-৪ বার স্বপ্নদোষ হওয়াটা স্বাভাবিক। তবে কারও যদি একেবারেই স্বপ্নদোষ না হয় তবে তার শারীরিক কোনো সমস্যা আছে বলে ধরে নেয়া যেতে পারে। কেননা এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রতিটি সুস্থ মানুষের হওয়াটা বাঞ্ছনীয়। তবে আপনি যদি হস্তমৈথুন করে থাকেন তাহলে আপনার স্বপ্নদোষ হবে না । সেক্ষেত্রে কোন সমস্যা হবে না । যদি আপনি হস্থমৈথুন না করেন আবার আপনার স্বপ্নদোষ ও হয় না তাহলে সেটা অবশ্যই কোন রোখের ইঙ্গিত দিচ্ছে । সেক্ষেত্রে আপনি কোন যৌন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন ।

10453 views Answered

Related Questions

Next steps