2 Answers
আইসক্রিমের আবিষ্কারক কে বা কারা এবং কোথায়, কখন হয়েছিলো তা সঠিকভাবে জানা যায়নি। যেটুকু জানা যায়, রোমান সম্রাট নিরো ’৫৪ সালে সম্রাট হওয়ার পর তার ভোজসভায় নানা রকম নতুন নতুন খাবারের প্রচলন করেন। সম্রাট তার রাজকীয় ভোজসভায় ‘মিষ্টি তুষার’ নামে এক খাবার পরিবেশনের ব্যবস্থা করেন, সেটি নিঃসন্দেহে আইসক্রিম আবিষ্কারের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিলো।
১৬৭০ দিকে ‘ফ্রানসিস্কো প্রকোপিয়ো’ নামের এক সিসিলিয়ান প্যারিসে আইসক্রিমের একটি দোকান চালু করেন। সেই সময় আইসক্রিম মানুষের কাছে এতোটাই জনপ্রিয় হয়ে ওঠে, ১৭৭৬ সালের মধ্যে প্যারিসেই ২৫০টি আইসক্রিম প্রতিষ্ঠান তৈরি হয়ে যায়।১৭৪৪ সালে যুক্তরাষ্ট্রে আইসক্রিমের স্বীকৃতি মেলে ।
সুত্রঃ http://www.amardeshonline.com/pages/details/2013/12/05/227139#.Vn-3Q7Z97IU
খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে আইসক্রিমের আবির্ভাব ঘটে কিন্তু ঠিক কবে আর কে এর আবিষ্কার করে বলা মুশকিল। রোমান সম্রাট নিরো এবং ক্লডিয়াস সিজার (খ্রিস্টাব্দ ৫৪-৮৬) লোক পাঠিয়ে পাহাড়ি বরফ আনাতেন। সে বরফের সাথে ফল আর ফলের রস মিলিয়ে খেতেন। সেটাকে বলা চলে আদি আইসক্রিম। চীনের তাং শাসনামলে (খ্রিস্টাব্দ ৬১৮-৯০৭) বরফের একরকম ডিশ রাজন্যরা মজা করে খেতেন। তাং রাজার নাকি ৯৪ জন বরফ- বাহক কাজ করতেন। সেই ডিশ গরম দুধ, ময়দা এবং কর্পূর দিয়ে তৈরি হত। এর পর ঐ মিক্সচার একটা ধাতব টিউবে ভরে মাটির নিচে রেখে দেয়া হত। অনেক পরে ভারতে কুলফি এভাবে তৈরি হত। মার্কো পোলো চীন থেকে ইতালিতে ফিরে এসে যে রেসিপি সবাইকে দিয়েছিলেন আজ সেটা শরবত বলে পরিচিত। নেপলসের স্পেনিয় ভাইসরয় আন্তোনিও লাতিনি (১৬৪২-১৬৯২) সর্বেত্তোর একটি রেসিপি লিখে রেখেছিলেন। তিনি দুধ দিয়ে যে শরবত বানিয়েছিলেন ইতিহাসে একেই প্রথম অফিশিয়াল আইসক্রিম বলে ধরে নেয়া যায়। ইংল্যাণ্ডে প্রথম চার্লসের টেবিলে ‘ক্রিম আইস’ নিয়মিত পরিবেশন করা হত, সুতরাং বোঝা যাচ্ছে ইতালিয়দের সাথে প্রায় এক সময়েই ইংলিশ রাজারা আইসক্রিম খাচ্ছিল। ইতালির ক্যাথারিন দে মেদিচি ফ্রান্সের রাজা দ্বিতীয় অঁরির সাথে ১৫৫৩ সালে বিয়ের সময়ে রুগেরি নামে এক রন্ধনবিশারদকে নিয়ে গিয়েছিলেন। সেই রন্ধনবিশারদ ফ্রান্সের রাজদরবারে আইসক্রিম পেশ করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy