পিতা অন্যায় পথে আয় করছে জেনে পুত্রের কি করা উচিত?

পিতা মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে আয়,জানার পর পুত্রের উপর কি ধরণের দায়িত্ব বা করণীয় কি
2884 views

2 Answers

পিতাকে মিথ্যার কুফল সম্পর্কে এমনভাবে বোঝাতে হবে যাতে তিনি আন্তরিকভাবে বুঝতে পারেন যে, মিথ্যা-ই সকল পাপের মুল। এতে পরকালে সীমাহীন কষ্টের মধ্যে পতিত হতে হবে। নিয়মিত নামাজ পড়তে বলতে হবে। কারন, নামাজই সকল অপকর্ম হতে মুক্ত রাখে।

2884 views Answered

যদি সন্তানের সামর্থ্য থাকে তাহলে পিতার হারাম উপার্জন এবং হারাম পথে উপার্জিত সম্পদ দিয়ে তৈরি করা বাড়িতে বসবাস না করাই উত্তম ।সামর্থ্য না থাকলে পিতাকে সৎ পথে উপার্জন করার নসিহত করতে হবে এবং সৎ পথে উপার্জন করার জন্য পিতাকে পূর্ণ সহযোগিতা করতে হবে ।

সুত্রঃ প্রশ্নোত্তর (৩৭/৪৩৭) http://at-tahreek.com/august2010/question.html

কোন পুরুষ যদি হারাম উপার্জন দিয়ে যদি স্ত্রী-সন্তানদের ভরণপোষণ করে, তাহলে স্ত্রী সন্তানের কোন গুনাহ হবেনা। সন্তানেরা যদি বুঝবান হয় এবং জানতে পারে যে, পিতার সম্পূর্ণ ইনকামই হারাম এবং হারাম উপার্জন করে তাদের ভরণ পোষণ করছে, তাহলে পিতাকে নসীহত করতে হবে এবং আল্লাহর ভয় দেখাতে হবে। তাতে কাজ না হলে পিতার হারাম উপার্জন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। কেননা হারাম খেয়ে দুআ করলে দুআ কবুল হয়না। কিন্তু পিতার সম্পদে যদি হারাম ও হালালের মিশ্রন ঘটে এবং অদিকাংশ সম্পদ যদি হালাল উপার্জন থেকে হয়, তাহলে তা থেকে খরচাদি নেয়াতে কোন অসুবিধা নেই। 

সুত্রঃ http://www.hadithbd.com/qa/qa-email.php?Qid=109

2884 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps