শরীল ব্যথার কারণ?

অনেক দিন পর খেললাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি শরীল ব্যাথা, এর কারণ কি এবং উপায়?
2945 views

2 Answers

স্বাভাবিকতার মাঝে ব্যাঘাত ঘটলে এমনি হয়। অনেকদিন ধরে তেমন পরিশ্রম করা হয়নি, তাই শরীর ধীরে ধীরে অসাড় হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ অধিক নড়াচড়ার (খেলাধুলো) কারণে শরীরের পেশিগুলোতে চাপ সৃষ্টি হয়। তাই ব্যাথা হয়ে গিয়েছে। নতুন এ অবস্থার সাথেও শরীর আস্তে আস্তে মানিয়ে নিবে। তাই শরীর ব্যাথা সেরে যাবে। তবে যদি বেশি হয়, তবে ব্যাথা দূর করার জন্য Panadol Extra ওষুধটা খেতে পারেন। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।

2945 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

হঠাৎ করে একদিন খেলার ফলে শরীরের কিছু কলার আগের গঠন ভেঙে যায় ফল সেই আহত কলা থেকে কিছু পদার্থ যেমন প্রোস্টাগ্লানডিন(PG), ইন্টারলিউকিন ১ (IL1), টিএনএফ (TNF) ক্ষরিত হয় যা সাময়িকভাবে ব্যাথা ও জ্বর তৈরি করে । আর উপায় হচ্ছে, দুই দিন পর এমনিতেই ভালহবে, তবে না হলে Tab. Napa extend তিনবেলা খাবার পর খাবেন।

2945 views Answered

Related Questions

Next steps