1 Answers

বৃত্তির পরিমাণ ও সময়কালঃ

শিক্ষার স্তরঃ স্নাতক

সময়কালঃ ৩-৫ বছর (নবায়নযোগ্য)

মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা


বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫০০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা


বৃত্তির জন্য আবেদনের যোগ্যতাঃ

সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

সিটি কর্পোরেশন এলাকার বাইরের/ গ্রামাঞ্চলের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)


বৃত্তির অন্যান্য নীতিমালাঃ

২০১৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উপরোক্ত সিজিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে যে সব ছাত্র-ছাত্রী এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৪.৫ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য) প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

যে সকল ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি  ব্যতিত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।


আবেদনের নিয়ম ও শর্তাবলীঃ

ডাচ্-বাংলা ব্যাংক এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়াতে এবার পরিবর্তন আনা হয়েছে। এবার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে। ফলে এখন সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না।

বিস্তারিত

2662 views

Related Questions

Bulk sms কীঁ?
1 Answers 2872 Views