ইন্টারনেটে মোবাইল কিনতে গেলে আগে টাকা দিলে কি ওরা কুরিয়ারে মোবাইল দিবে, নাকি চিটারি করবে?
2 Answers
এটা নির্ভর করে কাদের কাছ থেকে পন্যটা কিনছেন তার উপর তাই ঝুকি না নিয়ে ভাল হয় একটু কষ্ট করে নিজে গিয়ে যাচাই করে কিনলে।
ইন্টারনেট বা অনলাইনে মোবাইল কেনা অবশ্যই একটু ঝুঁকির ব্যাপার, বিশেষ করে যদি আগে টাকা পেমেন্ট করা হয়। কারন, পেমেন্ট করার পর আপনার মোবাইল না পাঁঠালে বা নকল বা নষ্ট মোবাইল পাঁঠালে আপনার কিছুই করার নেই। যদিও বাংলাদেশে এখন অনেক ইকমার্স সাইট আছে যারা ভাল সার্ভিস দেয়। তারপরেও মোবাইলের মতো একটি দামি জিনিষের ক্ষেত্রে একটু রিক্স থেকেই যায়।
কিছু কিছু ক্ষেত্রে cash on delivery (COD) পলিসিতে প্রোডাক্ট বাড়ি পৌঁছে দেওয়া হয়, যেখানে একজন ক্রেতা প্রোডাক্ট হাতে পাওয়া পর টাকা পরিশোধের সুযোগ পান। সেটি একটি সমাধান হতে পারে। তবে আমি শুনেছি, কোন কোন কুরিয়ার সার্ভিস আগে টাকা পরিশোধ না করলে প্রোডাক্টের প্যাকেট খুলতে দেয় না। সেক্ষেত্রেও রিক্স থেকে যায়। কারন আপনি খারাপ প্রোডাক্ট পেলে কুরিয়ার সার্ভিস কোন দ্বায়ভার নিবে না।
তাই আমার মতে, মোবাইল ফোনের মতো দামি জিনিষ অনলাইনে (ইন্টারনেটে) না কিনে নিজে দোকানে যেয়ে দেখে শুনে কেনাটাই উত্তম।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy