পুলিশের চাকুরির জন্য কি করতে হবে?
1 Answers
শারীরিক মাপ : (অ) সাধারণ ও অন্যান্য কোটা (পুরুষ) : উচ্চতা কমপক্ষে ৫' ফুট ৬'' ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩১'' ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩'' ইঞ্চি বা ০.৮০৮২ মিটার হতে হবে। (আ) মুক্তিযোদ্ধা কোটা (পুরুষ) : শুধুমাত্র মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫' ফুট ৪'' ইঞ্চি বা ১.৬২ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩০'' ইঞ্চি বা ০.৭৬২০ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩১'' ইঞ্চি বা ০.৮১২৮ মিটার হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানদের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা ও বুকের মাপর শর্ত প্রযোজ্য হবে। (ই) উপজাতীয় কোটা (পুরুষ) : উচ্চতা কমপক্ষে ৫' ফুট ৪'' ইঞ্চি বা ১.৬২ মিটার এবং বুক স্বাভাবিক অবস্থায় ৩১'' ইঞ্চি বা ০.৭৮৭৪ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩'' ইঞ্চি বা ০.৮০৮২ মিটার হতে হবে। (ঈ) মহিলা প্রার্থী (সকল কোটা) : উচ্চতা কমপক্ষে ৫' ফুট ২'' ইঞ্চি বা ১.৫৮ মিটার হতে হবে। (উ) ওজন : বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে (বডি মাস ইনডেক্স অনুযায়ী)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy