1 Answers

সেনাসদস্যদের চাকরির বয়স পদমর্যাদা অনুসারে নির্ধারিত। বর্তমানে নির্ধারিত কয়েকটি কোর ছাড়া অন্য সব সার্ভিসের মেজর ও তার নিচের পদের কমিশন্ড কর্মকর্তাদের চাকরিসীমা ২৩ বছর ও বয়সসীমা ৪৮ বছর। লে. কর্নেল পদের জন্য চাকরিসীমা ২৫ বছর ও বয়সসীমা ৫০ বছর। কর্নেল পদের চাকরিসীমা ২৭ বছর ও বয়সসীমা ৫২ বছর। ব্রিগেডিয়ার জেনারেল পদের চাকরিসীমা ২৮ বছর ও বয়সসীমা ৫৩ বছর। মেজর জেনারেলদের চাকরিসীমা ৩০ বছর ও বয়সসীমা ৫৫ বছর। আর লে. জেনারেলদের জন্য চাকরিসীমা ৩২ বছর এবং বয়সসীমা ৫৭ বছর। সেনাবাহিনীতে সর্বোচ্চ পদমর্যাদার জেনারেল নির্ধারিত রয়েছে শুধু সেনাপ্রধানের জন্য। এর বাইরে চিকিৎসা, প্রকৌশল ও শিক্ষা কোরের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা আলাদা আলাদা। আর সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের চাকরির বর্তমান মেয়াদসীমা ২১ বছর, ল্যান্স করপোরালদের ২২, করপোরালদের ২৩ আর সার্জেন্টদের ২৪ বছর। জেসিও বা জুনিয়র কমিশন্ড কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্ট অফিসারদের ২৭, সিনিয়র ওয়ারেন্ট অফিসারদের ২৯ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারদের ৩৩ বছর।

3909 views Answered

Related Questions

Next steps