2 Answers
এর দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। এই রেলপথ "পল্লবী হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি হয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশে গিয়ে শেষ হবে" ।
ঢাকা শহরে যাত্রী চলাচলের জন্য ২০.০১ কিলোমিটার বিশিষ্ট এই মেট্রো রেল ট্রানজিট লাইন-৬-এ থাকবে ১৬টি স্টেশন। আর এই স্টেশনগুলোর কাজ প্রথমে উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হবে। এর বিস্তৃতি ঘটবে উত্তরা (উত্তর), উত্তরা (মধ্য), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। উল্লেখ্য, তিন পর্বে নির্মিতব্য মেট্রো রেলটির কাজ প্রথমে শুরু হবে পল্লবী থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত, যার দৈর্ঘ্য ১১ কিলোমিটার এবং এ প্রকল্পের সমাপ্তি ঘটবে ২০১৯ সালে। পরে কাজ শুরু হবে সোনারগাঁও হোটেল থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, যার দৈর্ঘ্য ৪.৪ কিলোমিটার এবং নির্মাণকাজ শেষ হবে ২০২০ সালে। এরপর শুরু হবে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত এবং এর দৈর্ঘ্য ৪.৭ কিলোমিটার। এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২২ সালে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy