7 Answers
ব্রণ দূর করার চেয়ে ব্রণের দাগ দূর করা বেশ কঠিন। প্রাকৃতিক উপাদান এবং ডাক্তারের সাহায্যে ব্রণ দূর করা যায়। কিন্তু ব্রণেরএই জেদি দাগগুলো থেকেই যায়। কিছুতেই যেতে চায় না। তবে একটি প্রবাদ আছে , “নাথিং ইজ ইম্পসিবল”। অসম্ভব বলে কিছু নেই। যদিও সময় একটু বেশি লাগবে, কিন্তু নিয়মিত চেষ্টায় কিছু প্রাকৃতিক উপাদানের সহায়তায় এই দাগ ধীরে ধীরে দূর করা সম্ভব। এই উপাদানগুলো প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করবে এবং আপনার ত্বক থেকে স্থায়ীভাবে দাগ দূর করবে।প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তাই আমি অবশ্যই বলব ত্বকেরজন্য নির্দিষ্ট কিছু অভ্যাস ত্যাগ করা ও ভালো কিছু অভ্যাস তৈরি করা।১। আপনার ব্রণ থেকে নখকে দূরে রাখুনঃআপনার ব্রণের সাথে খেলবেন না। একে একা থাকতে দিন। ভুলেও নখ লাগাবেন না বা চাপ দিবেন না। চুলকানি হলেও স্পর্শ করা থেকে নিজেকে বিরত রাখবেন। আর যদি প্রতিকারের জন্য কোন ওষুধ বা কোনও কিছু ব্যবহার করেন, তবে অবশ্যই আলতোভাবে করতে হবে।২। সূর্যের সংস্পর্শ থেকে দূরে থাকুনঃসূর্যের আলোতে ব্রণের দাগ বসে যায়। তাই চেষ্টা করবেন সূর্যের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখার। কিন্তু বাইরে না গিয়ে তো উপায় নেই। তাই যখনই বাইরে যাবেন, তখন অবশ্যই সানস্ক্রিন ক্রিম লাগিয়ে যাবেন। আর ছাতা, হ্যাট, ওড়না, স্কার্ফ ইত্যাদি দিয়ে নিজের ত্বককে সূর্যের রশ্মি থেকে বাঁচানোর চেষ্টা করবেন।ব্রণের দাগ দূর করার প্রাকৃতিক প্রতিকারঃ১।লেবুঃ(ক) লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন।(খ)যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া একটানা ৭-১০ দিন নিচের ফেস প্যাক ব্যবহার করতে পারেন।লেবুর ফেসপ্যাকঃ ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ আমন্ড তেল, ২ টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণ থাকা অবস্থায় দুধ ব্যবহার থেকে বিরত থাকুন।২।মধুঃ(ক) রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে মধু লাগান। সারারাত তা রেখে সকালে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন।(খ) মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে সারারাতও রাখতে পারেন।মধুর ফেসপ্যাকঃ ২-৩ টি এস্পিরিন ট্যাবলেট এর সাথে ২ চামচ মধু ও ২-৩ ফোঁটা পানি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এস্পিরিন এর স্যালিসাইলিক এসিড ব্রণের দাগ দূরের জন্য খুবই সহায়ক।৩। অ্যালোভেরা জেলঃদিনে দুইবার অ্যালোভেরা জেল মুখে লাগান এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি শুধুমাত্র ব্রণের দাগই দূর করবে না, বরং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং টানটান হবে।৪। বেকিং সোডাঃ ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি একসাথে মিশিয়ে মুখে ২-৩ মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে এর উপর কোনও ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগান।৫।একটি লাল টমেটোর কিছু অংশ নিয়েতার রস নিন। এরপর তা শশার রসের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই প্যাকটিলাগান। ব্রণের দাগ দূর তো হবেই সেই সাথে রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।উপরের সবগুলো উপাদান ত্বকের দাগ দূরের জন্য বেশ উপকারী। আপনার ত্বকের ধরন অনুযায়ী যে উপাদান বেশি ভালো তা ব্যবহার করুন এবং আপনার মূল্যবান ত্বকের যত্ন নিন,বেশি করে পানি পান করুন, সুস্থ থাকুন।
।।আমরা সুন্দরের পুজারী। আর আমাদের সৌন্দর্যের বড় জায়গা জুড়ে রয়েছে ত্বক। কিন্তু ত্বকের সৌন্দর্য অনেকটাই কমে যায় ব্রণ সমস্যায়। গরমে বাইরে ধুলা আর রোদের জন্য ত্বক ঘেমে তেল তেলে হয়ে যায়। এ সময়ে ত্বকে ময়লাও জমে খুব সহজে। আর এসব ময়লা এবং তেল ভালোভাবে পরিস্কার করা না হলে তৈরি হয় ব্রণের সমস্যা। ব্রণ থেকে ত্বকে দাগ হয় এবং দেখতে খারাপ লাগে। ব্রণের জন্য অনেকে হীনমন্যতায় ভোগেন। এ সমস্যার সমাধানে আমরা যা করতে পারি: বাইরে থেকে ফিরে অয়েল ফ্রি ক্লিনজার দিয়ে ত্বক পরিস্কার করতে হবে ভাজা ও তেলযুক্ত খাবার কম খান নিয়মিত দুইবার গোসল করুন বারবার পানি দিয়ে মুখ ধুয়ে নিন ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান এতে ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্জ্বল হবে ব্রণ যে স্থানে ওঠে, সেখানে বরফ ঘষলে উপকার পাবেন ব্রণের দাগ হালকা করতে ডাবের পানি দিয়ে মুখ ধুতে পারেন প্রচুর পানি ও ফলের জুস খান প্রতিদিন কমপক্ষে একটি ফল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন নিয়মিত আপেল খেলে ত্বকের ব্রণের সমস্যা কমে যাবে ত্বকও মসৃণ হবে খাবারে বেশি বেশি টাটকা শাক- সবজি রাখুন রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন ব্যাগে ছাতা রাখুন রান্না করার পর অবশ্যই ত্বক ভালো করে পরিস্কার করবেন মসুর ডাল আর চাল ভিজিয়ে ব্লেন্ড করা পেস্ট ত্বকে লাগান মুলতানি মাটি, চন্দন গুঁড়া এবং দুধের প্যাক তৈরি করে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। ব্রণ হলে কখনোই নখ দিয়ে খোঁটা যাবে না। নিয়মিত ত্বক পরিস্কার রেখে খাবারে সচেতন হলে ত্বকের ব্রণের সমস্যার তো সমাধান হবেই
কাঁচা দুধ তাজা জায়ফলের গুঁড়ো প্রণালি :- তাজা জায়ফলকে মিহি গুঁড়ো করে নিন। মুখে ব্রণ থাকলে অর্ধেক জায়ফল নিন। ব্রণ না থাকলে একটি পুরোটাই নিতে পারেন। যতখানি গুঁড়ো হবে, ততখানি কাঁচা দুধ দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার এই পেস্ট মুখে মাখুন। শুধু মুখ কেন, শরীরের যে কোন অঙ্গে ব্যবহার করতে পারেন। ২০ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। পার্থক্য দেখতে পাবেন নিজেই! ভালো ফল পেতে সপ্তাহে ২/৩ বার ব্যবহার করুন
আপনি দাগ দূর করতে চাছ্চেন|কোন সমস্যা নেই প্রাকৃতিক উপায়ে দাগ দুর করেন| এ লিঙ্কটিতে যান- http//: sajsojja.com
আপনি প্রতিদিন রাতে ঘুম আসার আগে মুখে বেটনভেট সি দিবেন এবং ঘুম থেকে ওঠার পর ভালো করে মুখ ধুয়ে নিবেন।তাহলে আপনার মুখে ব্রনের দাগ থাকবেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy