মুখের বরুন থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস! দেখে নিন কাজে লাগবে। আতিক?

আয়নায় নিজের সুন্দর মুখ দেখতে কে না ভালোবাসে? আর সে মুখ যদি হয় ব্রণমুক্ত, তবে তো কথাই নেই। ব্রণের বিড়ম্বনায় পড়েননি এমন মানুষ কমই আছেন। বিশেষ করে তরুণরা ব্রণের উৎপাতে বেশি ভোগেন। তাই আজ তরুণদের জন্য থাকছে ব্রন সমস্যা থেকে মুক্তি পাওয়ার A To Z বিস্তারিত পরামর্শ। ব্রণ কেন হয়? বিভিন্ন কারণে ব্রণ হতে পারে। এর মধ্যে আছে * ত্বকে ধুলোময়লা জমে থাকা * হরমনের পরিবর্তন * ত্বকে ভিটামিনের অভাব * কোষ্ঠকাঠিন্য * বংশগত কারণ ব্রণ থেকে বাঁচার উপায় আসুন জেনে নিই সহজ কিছু নিয়ম, যা মেনে চললে খুব সহজেই ব্রণ আপনার কাছ থেকে দূরে থাকবে * সাধারণত তৈলাক্ত ত্বকেই ব্রণের সংক্রমণ বেশি হয়। তাই সবসময় মুখ পরিষ্কার রাখুন। * প্রতিদিন অন্তত তিন-চার বার মুখ ধোয়ার অভ্যাস করুন। ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে। * দিনে কমপে দু বার গোসল করুন। * বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা পানির ঝাপটা দিন। * মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন * মুখে ব্রণ দেখা দিলে তা নখ দিয়ে খোঁটাখুঁটি করা একদম ঠিক না। এতে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হয়ে যাবে। * ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্বল হবে। ত্বক সুন্দর রাখতে খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতন থাকাও জরুরি। নিচের পরামর্শগুলো আপনার কাজে লাগবে * সব থেকে প্রচুর পানি খেতে হবে। * বেশি করে শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। * পেট পরিষ্কার রাখা খুবই জরুরি। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের কারণে ত্বকে ব্রণ দেখা দেয়। * তৈলাক্ত খাবার, ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন। * নিয়মিত সবুজ শাকসবজি আর টাটকা ফলমূল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে প্রতিকার পাওয়া যায়।
2434 views

0 Answers

Related Questions

Next steps