1 Answers
#9
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
বারাক ওবামাই এগিয়ে আছেন বেতনে। ২০০১ সালে জর্জ ডাব্লিউ বুশের আমলেই মার্কিন প্রেসিডেন্টের বেতন দ্বিগুণ হয়েছে। আর ওবামা অতিরিক্ত করমুক্ত ৫০ হাজার মার্কিন ডলার পান ব্যয় হিসেবে। এক বছরের বেতন হিসেবে তিনি পান ৪ লাখ মার্কিন ডলার (৩ কোটি ২০ লাখ টাকা)। অর্থাৎ মাসে পান ২৬ লাখ ৬৬ হাজার টাকা। ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
কানাডার প্রধানমন্ত্রী হারপার: বেতন পাওয়ার দিক থেকে দ্বিতীয় কানাডার প্রধানমন্ত্রী স্টেফেন হারপার। তার বার্ষিক বেতন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (২ কোটি আট লাখ টাকা)। মাসিক বেতন ১৭ লাখ ৩৩ হাজার টাকা। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল: ম্যারকেল ২০০৫ সালের ২২ নভেম্বর থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মাস থেকে জার্মানির চ্যান্সেলর ও মন্ত্রীদের বেতন ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ হিসেবে বর্তমানে তার বার্ষিক বেতন ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার (১ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা)। মাসিক বেতন ১৫ লাখ ৬২ হাজার টাকা।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা: প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তার বার্ষিক বেতন ২ লাখ ২৩ হাজার ৫০০ মার্কিন ডলার (১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা)। মাসিক বেতন ১৪ লাখ ৯০ হাজার টাকা। ২০০৯ সালের ৯ মে থেকে দেশটির প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন: ২০১০ সালের ১১ মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বার্ষিক বেতন পান ২ লাখ ১৪ হাজার ৮০০ মার্কিন ডলার ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। তার মাসিক বেতন ১৪ লাখ ৩২ হাজার টাকা, যার মধ্যে ৬ লাখ ৪৮ হাজার টাকা পার্লামেন্টের সদস্য হিসেবে পাওয়া ভাতা।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে: জাপানের প্রধানমন্ত্রী। দায়িত্ব পালন করছেন ২০১২ সালের ২৬ ডিসেম্বর থেকে। তার বার্ষিক বেতন দুই লাখ দুই হাজার ৭০০ মার্কিন ডলার বা এক কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা। মাসিক বেতন ১৩ লাখ ৫১ হাজার টাকা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ: ফ্রাঁসোয়া ওলাঁদ। ২০১২ সালের ১৫ মে দায়িত্ব নেওয়ার পর দেশটির আগের প্রেসিডেন্ট থেকে ৩০ শতাংশ কম তার বেতন ধার্য করেন। তিনি পান ১ বছরে ১ লাখ ৯৪ হাজার ৩০০ মার্কিন ডলার (১ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা)। মাসিক বেতন ১২ লাখ ৯৫ হাজার টাকা। তবে আগের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নিতেন বার্ষিক ২ লাখ ৫৫ হাজার ৬০০ মার্কিন ডলার, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন: রাশিয়ায় অর্থনৈতিক মন্দা চলছে। এ কারণে গত বছর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বেতন ১০ শতাংশ কমিয়েছেন। বর্তমানে তার বেতন বার্ষিক ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার (১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা)। মাসিক বেতন ৯ লাখ ৬ হাজার টাকা। উন্নত অর্থনীতির দেশের সরকার প্রধানদের মধ্যে বেতনের অঙ্কে তার অবস্থান অষ্টম। ২০১২ সালের ৭ মে থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ: দিলমা রুসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১১ সালের ১ জানুয়ারি থেকে। তার বার্ষিক বেতন ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বেতন পাওয়ার দিক থেকে তার অবস্থান দশম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: নরেন্দ্র মোদি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ডানপন্থি দল বিজেপির টিকিটে হয়েছেন ভারতের ১৫তম প্রধানমন্ত্রী। ২০১৪ সালের ২৬ মে থেকে এ দায়িত্ব পালন করছেন তিনি। শিগগিরই তার বেতন ৩০ শতাংশ বাড়বে। এ হিসেবে বার্ষিক পাবেন ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার (২৪ লাখ ২৪ হাজার টাকা)। মাসিক বেতন ২ লাখ দুই হাজার টাকা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং: বৃহত্তম অর্থনীতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চলতি বছর ৬০ শতাংশ বাড়ার পরও তার বার্ষিক বেতন দাঁড়িয়েছে ২২ হাজার মার্কিন ডলার (১৭ লাখ ৬০ হাজার টাকা)। মাসিক বেতন ১ লাখ ৪৬ হাজার টাকা। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেন ২০১২ সালের ১৫ নভেম্বর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy