পায়ে হাত দিয়ে সালাম?

পায়ে হাত দিয়ে সালাম করা ইসলামের বিধান কি?
3139 views

2 Answers

পা ধরে সালাম বা কদমবুসি করা শরী‘আত সম্মত নয়। আনাস (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কোন ব্যক্তি যখন তার কোন ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাত করবে, তখন সে কি মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে? তিনি বললেন, না। লোকটি বলল, তাহ’লে কি কেবল হাত ধরবে ও মুছাফাহা করবে? রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, হ্যাঁ’ (তিরমিযী, মিশকাত হা/৪৬৮০ ‘শিষ্টাচার’ অধ্যায়, মুছাফাহা ও মু‘আনাক্বা অনুচ্ছেদ-৩) । কদমবুসি সম্পর্কে বর্ণিত হাদীছ যঈফ (আদাবুল মুফা্যদ হা/৯৭৫-৭৬; ঐ, ইফাবা হা/৯৮৭-৮৮) ।

3139 views Answered

পা ছুয়ে ছালাম করা মুসলিমদের কোন রিতি না এটা হচ্ছে হিন্দু ঠাকুরদের পা ছুয়ে প্রণাম করার অনুকরন। তবে বয়োজেষ্ঠ কাউকে শ্রদ্ধা প্রকাশের জন্য পা ছুয়ে ছালাম করলে সেটা অবৈধ কিছু না, এমন কোন দলিল কোথাও নেই। নিশ্চই অাল্লাহ মানুষের অন্তরের উদ্দেশ্য দেখে বিচার করেন তাই অাপনার উদ্দেশ্য যদি হয় মুরুব্বি কাউকে সন্মান করা তাহলে সমস্যার কিছু নেই। তবে এটা নিয়ে অনেকেই কূতর্ক করে বিভ্রান্তি সৃষ্টি করে। বিনয় প্রকাশের জন্য বয়োজেষ্ঠ কাউকে পা ছুয়ে ছালাম করা অার কারো পায়ে মাথা নত করে সিজদাহ করা যে এক কথা না এটা নিশ্চই পরিষ্কার তবে অমুসলিমদের কোন রীতি অনুস্বরন না করাই উত্তম। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে বিভিন্ন ধরনের ভঙ্গিতে সালামের প্রচলন আছে যেগুলোর শরিয়তের সাথে মিল নেই কিন্তু এগুলো নিয়ে তারা কখনও অতিরিক্ত বাড়াবাড়ি বা যুক্তিতর্কে লিপ্ত হয় না।

3139 views Answered

Related Questions

Next steps