টেক্সটাইল ইন্জিনিয়ারিং পড়তে চাই !?
1 Answers
যেসব শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে এবং স্বল্প খরচে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে রাজধানীর রোকেয়া সরণির গ্রিন ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়টি ২০০৮ সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিলেবাস ও ল্যাবরেটরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদন লাভের পর বিশিষ্ট টেক্সটাইল বিশেষজ্ঞ ও স্বনামধন্য শিক্ষক সিরাজ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে কয়েকজন সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক সমন্বয়ে স্পিনিং, উইভিং, ডাইং-প্রিন্টিং ও গার্মেন্ট বিষয়ে মেজর কোর্সসহ বিভাগটি চালু করে। টেক্সটাইল ল্যাবরেটরি ও লাইব্রেরি গ্রিন ইউনিভার্সিটি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম বৃহত্ টেক্সটাইল ল্যাবরেটরি স্থাপন করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার সুযোগ করে দিয়েছে। পাওয়ার লুম, নিটিং মেশিন, স্যাম্পল ডায়ার, জিগার, প্যাড-রোলার, উইন্স, স্কিন প্রিন্টার, স্যাম্পল ওয়াশিং মেশিন, এপারেল ম্যানুফেকচারিং ল্যাব, কালারেশন ল্যাব, গার্মেন্ট ল্যাবে স্যাম্পল কাটারসহ আধুনিক সুইং মেশিন, টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে প্রয়োজনীয় মেশিনারিজ, ওয়ার্কশপ প্রাকটিস, পদার্থ ও রসায়ন ল্যাব, ইঞ্জিনিয়ারিং ড্রইং ও ফেব্রিক ডিজাইন এনালাইসিসের জন্য পৃথক ল্যাব রয়েছে। লাইব্রেরিতে রয়েছে টেক্সটাইল বিষয়ের অসংখ্য বই ও জার্নাল, যা শিক্ষার্থী বাসায় নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে। বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য টেক্সটাইল মিল পরিদর্শন গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ভূঁইয়া বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের অন্যতম দিকপাল। এ সেক্টরের প্রায় সব টেক্সটাইল শিল্পগুলোর মালিক বা নির্বাহীরা তাঁর সহকর্মী বা ছাত্র । তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের ল্যাব কার্যক্রমের সঙ্গে সঙ্গে মিল পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা লাভের নিমিত্তে শিক্ষার্থীদের বিভিন্ন টেক্সটাইল মিল পরিদর্শনের ব্যবস্থা করে দিচ্ছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিলেবাস এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এইচএসসি পাস এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিল্পোমা সম্পন্নকারী শিক্ষার্থীরা একসঙ্গে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারীরা কোর্স ওয়েভারসহ (১৩৫ ক্রেডিট, ১০ সেমিস্টার) ভর্তির সুযোগ পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ তথ্য- প্রযুক্তি, ব্যবসায় ও অর্থনীতি, সামাজিক বিজ্ঞান ও আইনসমৃদ্ধ কর্মমুখী আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এরই মধ্যে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রিন ইউনিভার্সিটির সব কোর্স কারিকুলাম বিশেষজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষাবিদদের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এবং যুগের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিবর্ধন-পরিমার্জন করা হচ্ছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র বর্তমানে বাংলাদেশে যেখানে গতানুগতিক বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে চাকরির সন্ধানে ঘুরতে হয় সেখানে টেক্সটাইল বিষয়ের ডিগ্রিধারীরা চাকরি বাছাই করছে। যেখানেই বস্ত্র এবং বস্ত্র সংশ্লিষ্টতা রয়েছে, সেখানেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মস্থল। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের বাইরেও রয়েছে প্রচুর চাকরির সুযোগ। এ ছাড়া বিদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিপুল চাহিদার কারণে কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে মাইগ্রেশনের মাধ্যমে প্রতিবছর প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিদেশে পাড়ি জমাচ্ছে। গ্রিন বিশ্ববিদ্যালয় বর্তমান ও আগামী দিনের চাহিদার কথা বিবেচনা করে যোগ্য, আদর্শ, সুনিপুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করছে। ভর্তির যোগ্যতা গ্রিন ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদি (১২ সেমিস্টারে ১৬১ ক্রেডিট) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা হলো এসএসসি ও এইচএসসি (বা সমপর্যায়ের) পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/ জিপিএ-২.৫০ বা ও-লেভেলে ৫টি বিষয় ও এ-লেভেলে ২টি বিষয়ে পাস করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ৩ বছর ৪ মাস মেয়াদি (১৩৫ ক্রেডিট, ১০ সেমিস্টার) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির ন্যূনতম যোগ্যতা হলো টেক্সটাইল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। প্রতিটি বিষয়ে ক্লাস টেস্ট, মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া হয়। এ ছাড়া লেকচার পদ্ধতি, গ্রুপ ডিসকাশন, লেকচার মেটেরিয়াল প্রদান এবং অডিও ভিসুয়াল এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন পদ্ধতি অনুসরণ করে শিক্ষা দেয়া হয়। খরচ কেমন পড়বে গ্রিন ইউনিভার্সিটিতে চার বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সর্বমোট খরচ ২ লাখ ৫০ হাজার টাকা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩ বছর ৪ মাসে (১০ সেমিস্টার) সর্বমোট খরচ ১ লাখ ৯০ হাজার টাকা। যোগাযোগের ঠিকানা : গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ২২০/ডি, বেগম রোকেয়া সরণি (আইডিবি ভবনের সামান্য উত্তরে), ঢাকা-১২০৭। ফোন : ৯০১৪৭২৫, ০১১৯১৭৫৮৭৯১-৩, ওয়েভ : .িমত্ববহ.বফঁ.নফ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy