2 Answers
OTG সব্দের পূর্ণ রুপ হল “On The Go”. দুটি OTG সাপোর্টেড ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত করে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। যেমন আমরা সাধারণত পিসিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি কানেক্ট করে থাকি।
USB OTG এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে বিভিন্ন পেরিফেরাল ডিভাইস যেমন মাউস,কী-বোর্ড ইত্যাদি যুক্ত করে আপনার ডিভাইসটি নিয়ন্ত্রন করতে পারবেন। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে মাল্টিপল বাটন বা ফাংশন সমৃদ্ধ মাউস গুলো কাজ নাও করতে পারে। এছাড়া OTG এর মাধ্যমে আপনি আপনার ডিভাইসের সাথে বিভিন্ন স্টোরেজ ডিভাইস,যেমন- হার্ডড্রাইভ,পেনড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। শুধু তাই নয় আপনার ডিভাইসে একটি ফাইল ম্যানেজার ব্যবহার করে এই স্টোরেজ ডিভাইস গুলো থেকে ডাটা আদান প্রদান করতে পারবেন। সেই সাথে এই এক্সটারনাল স্টোরেজ ডিভাইস গুলো থেকে গান বা মুভি প্লে করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন